Lok Sabha Election: মোদী গড়ে গেরুয়া ঝড়ের পূর্বাভাস, খাতা খুলতে পারবে কংগ্রেস? ইঙ্গিত দিল সমীক্ষা

গুজরাত মানে নরেন্দ্র মোদী গড়। এই রাজ্য থেকেই বর্তমানে দেশের প্রধানমন্ত্রী রয়েছেন। তবে তিনি এই রাজ্য থেকে বর্তমানে লোকসভা ভোটে লড়েন না। তবে তাঁর সেনাপতি অমিত শাহ লড়েন এই রাজ্যের গান্ধীনগর আসন থেকে। কেমন গবে গুজরাতের ফলাফল? ইঙ্গিত পাওয়া গেল সমীক্ষায়।

গুজরাত রাজ্য থেকে ২৬ জন সংসদ সদস্য নির্বাচন করার জন্য ৭ মে ভোটে গিয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৬টি আসন জিতেছিল।গতবার লোকসভা নির্বাচনে গুজরাটে একছত্র দাপট দেখিয়েছিল বিজেপি। শেষ লোকসভা নির্বাচনে ২৬ আসনের লোকসভায় একটিও আসন পায়নি কংগ্রেস। ছাব্বিশটিই গিয়েছিল বিজেপির খাতায়.

Gujarat Exit Poll

এবারের লোকসভা ভোটের সমীক্ষাতে কিন্তু মোদী ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সব কটি সমীক্ষা সংস্থাতেই এই রাজ্যে গেরুয়া ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুসারে এখানে ২৫ থেকে ২৬টি আসনে জয়লাভ করতে পারে। আপ কংগ্রেস পেতে পারে একটি আসন। চাণক্যের সমীক্ষা অনুসারে, এই রাজ্যে বিজেপি কমবেশি ২৬টি আসনে জিততে পারে। আপ ক্ংগ্রেস পেতে পারে ০ থেকে ২টি আসন। সি ভোটারের সমীক্ষা অনুসারে ২৫ থেকে ২৬টি আসন জিতে পারে। কংগ্রেস ও আপ একটি আসন পেতে পারে।

অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নয়ন, প্রগতির কথা উঠলেই বারবারই সামনে আসে গুজরাতের নাম। এই গুজরাটের পাশেই রয়েছে পাক সীমান্ত। উত্তরে রয়েছে রাজস্থান। উত্তর-পূর্বে মধ্যপ্রদেশ। অন্যদিকে মহারাষ্ট্র রয়েছে দক্ষিণে। গুজরাটে বিজেপি পেয়েছিল ৬২.২১ শতাংশ ভোট।২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ফের বড় জয় পায় গুজরাতে। ওই নির্বাচনে বিজেপি ১৫৬টি আসন জিতে কংগ্রেসকে খুড়কুটোর মতো উড়িয়ে দেয়। হাত শিবিরের ভাগ্যে জুটেছিল মাত্র ১৭ আসন। অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি জিতেছিল ৫টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+