Lok Sabha Election: কেরলে কোণঠাসা বিজেপি, জোট না করার খেসারত দিতে হতে পারে বামেদের, ইঙ্গিত এক্সিট পোলে

লোকসভার লড়াই শেষ এবার শুরু ফলাফল ঘোষণার প্রতীক্ষা। কিন্তু শনিবার শেষ পর্বের ভোট মিটতেই ভোটের ফলাফলের আগাম পূর্বাভাস দিতে শুরু করেছে এক্সিট পোলগুলি। দক্ষিণ ভারতের অন্যতম চর্চিত রাজ্য কেরল। এই রাজ্যে ইন্ডিয়া জোট হয়নি। ফলে বাম কংগ্রেস আলাদা আলাদাভাবে লড়াই করছে।

কেরলে মোট ২০টি আসন। ইন্ডিয়া টিভি নিউজের এক্সিট পোল অনুসারে ১৩ থেকে ১৫ কংগ্রেস, ৩ থেকে ৫ বাম জোট, বিজেপি পেতে পারে ১-৩ টি আসন। ABP-CVoter এক্সিট পোলে, কেরালায় বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট রাজ্যে ১ থেকে ৩টি আসন পেতে দেখা যাচ্ছে। যেখানে 'ইন্ডিয়া' জোট ১৭-১৯ আসন পেতে পারে বলে আশা করা হচ্ছে।

Kerala

নিউজ ১৮- এক্সিট পোলে বলা হয়েছে কংগ্রেস জোট পেতে পারে ১৫ থেকে ১৮, বামেরা পেতে পারে ২-৫, বিজেপি ১ থেকে তিনটি আসন জিতত পারে। দক্ষিণ ভারতের এই রাজ্যে বিজেপি কখনই ভালো ফল করতে পারেনি। কেরলে গত নির্বাচনে ০ পেয়েছিল বিজেপি, এবার অন্তত খাতা খোলার আভাস পাওয়া যায়।

২০১৯-এর নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ১৯ আসনে জয়লাভ করে। সিপিএম-নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) একটি আসন জিতেছিল। তবে বর্তমানে রাজ্যে প্রভাব বাড়তে থাকায় বিজেপিকে উদীয়মান তৃতীয় শক্তি হিসাবে দেখা হচ্ছে।

দক্ষিণের এই রাজ্যগুলির মোট ১৩১ আসনের মধ্যে বিজেপি এককভাবে পেতে পারে ৩৪ থেকে ৩৬ আসন, এনডিএ জোট পেতে পারে ৫১-৫৪ আসন, কংগ্রেস পেতে পারে ৩১-৩৪ আসন, ইন্ডিয়া জোট পেতে পারে ৬৪ থেকে ৬৭ আসন, অন্যরা পেতে পারে ১৪-১৭ আসন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+