Lok Sabha Election: ক্ষমতায় এলে চিন ইস্যুতে কঠোর অবস্থান নেবে কংগ্রেস, ইস্তেহারে কটাক্ষ মোদী সরকারের নীতিকেও
দুয়ারে লোকসভা ভোট, প্রস্তুতি তুঙ্গে রাজনৈতিক দলগুলির। শুক্রবার দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হল। সামাজিক উন্নয়ন এবং নারী ক্ষমতায়নের পাশাপাশি বিদেশ নীতির ক্ষেত্রে কংগ্রেসের ভাবনাও তুলে ধরা হয়েছে ইস্তেহারে। বিশেষ করে ক্ষমতায় এলে কংগ্রেসের চিন নীতি কি হবে সেটা নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক মহলের। চিনানীতি নিয়ে কংগ্রেস নিজেদের মনোভাব তুলে ধরেছে ইস্তেহারে।
জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি এমন দুটি ক্ষেত্র যা মোদী সরকার সাধারণত তার পূর্বসূরি, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের থে কে এগিয়ে থাকার দাবি করে। কিন্তু মোদী সরকারের আমলে চিনের সঙ্গে বার বার সীমান্ত সংঘর্ষ হয়েছে, উত্তপ্ত হয়েছে কূটনৈতিক সম্পর্ক। তাই, কংগ্রেস দল ক্ষমতায় এলে কী উপায়ে চিন সমস্যার সমাধান করবে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে ইস্তেহারে।

চিন ইস্যুতে ইস্তেহারে কিন্তু কিছুটা চমকই দিয়েছে কংগ্রেস দল। এখানে, কংগ্রেস বর্তমান সরকারের থেকে আলাদা দৃষ্টিভঙ্গি স্থাপনের প্রয়াস নিয়েছে কিছুটা আক্রমণাত্মক অবস্থান নিয়েছে পূর্বের তুলনায়।
কংগ্রেসের ইস্তেহারে বর্তমান সরকারকে আক্রমণ করে লেখা হয়েছে, লাদাখে চীনা অনুপ্রবেশ এবং ২০২০ সালে গালওয়ান সংঘর্ষ কয়েক দশকের মধ্যে ভারতীয় জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। ২০২০ সালের ১৯ জুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনকে একটি ক্লিন চিট দিয়েছিলেন যা আমাদের আলোচনার অবস্থানকে যথেষ্ট দুর্বল করে দিয়েছিল।
কংগ্রেসের ইস্তেহারে আরও বলা হয়েছে, ২১ রাউন্ডের সামরিক-স্তরের আলোচনা সত্ত্বেও, চিনা সৈন্যরা ভারতীয় অঞ্চল দখল করে চলেছে এবং ৬৫ টি টহল পয়েন্টের মধ্যে ২৬টিতে ভারতীয় বাহিনীকে প্রবেশ করতে অস্বীকার করেছে, যা পূর্ব লাদাখের ২০০০ বর্গ কিমি এলাকা সমতুল্য। ডোকলামে চিনা সৈন্যরা শিলিগুড়িকে হুমকির মুখে ফেলেছে। করিডোর উত্তর-পূর্ব ভারতকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করে।
শুধু চিন নয় পাক সীমান্ত বরাবরেই উদ্বেগের বিষয় ভারতের জন্য। আগামী দিনে ক্ষমতায় এলে দুই দুই সীমান্ত সমস্যা সমাধানের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।
কংগ্রেসের ইস্তেহারে উল্লেখ করা হয়েছে, আমরা চিনের সাথে আমাদের সীমান্তে স্থিতাবস্থা পুনরুদ্ধার করতে এবং অতীতে যেখানে উভয় সেনাবাহিনী টহল দিয়েছিল সেগুলি আবার আমাদের সৈন্যদের পুনরায় ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। এটি অর্জন না হওয়া পর্যন্ত আমরা চিনের প্রতি আমাদের নীতি সামঞ্জস্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
Lok Sabha Election 2024: কেন্দ্রীয় অনুদান ইস্যুতে মিথ্যা তথ্য দিচ্ছে টিএমসি, মমতাকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের
সামাজিক ন্যায়বিচার-এর উপর দৃঢ় নজর রাখা হয়েছে ইস্তেহারের ছত্রে ছত্রে। কংগ্রেসের ইস্তেহারে সামাজিক ন্য়ায় বিচারের পাঁচ গ্য়ারান্টি দেওয়া হয়েছে। ইস্তেহারে ন্যায়বিচারের পাঁচটি স্তম্ভের উপর জোর দিয়েছে। সেগুলির মধ্যে রয়েছে 'যুব ন্যায়', 'নারী ন্যায়', 'কিষাণ বিচার', 'শ্রমিক ন্যায়' এবং 'অধিকারের ন্যায়'।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications