Lok Sabha Election: দিল্লিতে খাতা খুলতেই ব্যর্থ হতে পারে আপ, কেজরিওয়ালের গড়ে মোদী ম্যাজিকের পূর্বাভাস
দিল্লিতে বড় ধাক্কা খেতে পারে আম আদমি পার্টি। ক্ষমতায় থাকা আপ লোকসভার লড়াইয়ে খাতা খুলতেই ব্যর্থ হতে পারে। অন্তত সমীক্ষা সেই ইঙ্গিত দিচ্ছে। এখানে মোট সাতটি আসন রয়েছে। দিল্লিতে ক্ষমতায় আছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কিন্তু দুনীর্তি মামলায় একের পর এক আপ নেতার জেলযাত্রা হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও জেলে যেতে হয়েছে।
রিপাবলিক ভারতের সমীক্ষা অনুসারে এই কেন্দ্রশাসিত অঞ্চলের সাতটি আসনের মধ্যে বিজেপি ৫-৭টি আসনই জিতে নিতে পারে। দুটি আসন জিততে পারে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া টিভি সিএনএক্সের সমীক্ষা অনুসারে বিজেপি ৫-৬টি আসনে জয় লাভ করতে পারে। কংগ্রেস একটি মাত্র আসনেই জিততে পারে। দুটি সীমক্ষক সংস্থাই ইঙ্গিত দিচ্ছে এবার দিল্লিতে লোকসভার লড়াইয়ে আপ খাতা খুলতেই ব্যর্থ হতে পারে।

টিভি ৯ ভারতবর্ষের সমীক্ষা অনুসারে, জাতীয় রাজধানীর সাতটি আসনেই বিজেপি জিতবে। এটি হলে, দলটি কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০% সাফল্যের হার অর্জনের হ্যাটট্রিক অর্জন করবে। দিল্লিতে বিরোধীরা খাতা খুলতেই ব্যর্থ হবে। এই ফল হলে আপের ইপর চাপ আরও বাড়বে। নিউঝ ১৮-র সমীক্ষা অনুসারে বিজেপি এই রাজ্যে জিততে পারে ৫ থেকে ৭টি আসন। কংগ্রেস জিততে পারে দুটি আসন।
ইন্ডিয়া জোটের অন্যতম শক্তি আপ। কিন্তু কেজরিওয়াল নিজের গড়েই ধাক্কা খেলে তা জোটের জন্য ভালো হবে না। আপের আরও একটি রাজ্য হাতে আছে সেটি হল পাঞ্জাব।
দিল্লির সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন পেয়ে মরিয়া হয়ে রাজধানীতে তুমুল প্রচার চালিয়েও লাভ হয়নি। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল-সহ একাধিক আপ শীর্ষ নেতার গ্রেপ্তারি ব্যাকফুটে পাঠিয়েছে বিরোধী শিবিরকে। দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্রমাগত প্রচারও কাজে এসেছে। যদিও এক্সিট পোল আর প্রকৃত ভোটের ফল নাও মিলতে পারে।












Click it and Unblock the Notifications