Lok Sabha Election: মধ্যপ্রদেশে দাপট বিজেপির দাপট বজায় রাখার ইঙ্গিত সমীক্ষায়, কতগুলি আসন পেতে পারে কংগ্রেস?
মধ্যপ্রদেশে দাপট অব্যাহত থাকতে পারে বিজেপির, বিধানসভা ভোটের মতোই এই রাজ্য লোকসভার লড়াইয়েও হতাশাজনক ফল করতে পারে কংগ্রেস। অন্তত বুথ ফেরত সনমীক্ষা সেই ইঙ্গিতই দিচ্ছে।
মধ্যভারতের সবথেকে বড় রাজ্য মধ্যপ্রদেশ, এই রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি শিবির। গত বছরের ডিসেম্বর মাসে এই রাজ্যে বিধানসভা ভোটের লড়াইয়ে ক্ষমতা ধরে রেখেছিল বিজেপি। ফলে বিগত কয়েক মাসের মধ্যে ভোটারদের মনোভাবের বড় কোনও পরিববর্তন হয়নি। এই রাজ্যে নিরঙ্কুশ আধিপত্য রাখতে চলেছে বিজেপি শুরু। মোট ২৯টি আসন আছে এই রাজ্যে।

সি ভোটারের সমীক্ষা অনুসারে ২৬ থেকে ২৮টি আসন পেতে পারে বিজেপি, ১ থেক ৩টি আসন পেতে পারে কংগ্রেস। বিজেপি ৬১ শতাংশ ভোট পাবে বলে আশা করা হচ্ছে এবং কংগ্রেস ৩৩ শতাংশ ভোট পাবে। মধ্যপ্রদেশের নির্বাচন ১৮ তম লোকসভায় ২৯ জন সদস্য নির্বাচন করার জন্য ১৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত চারটি ধাপে পরিচালিত হয়েছিল।












Click it and Unblock the Notifications