Lok Sabha Election Results 2024: বাংলায় পোস্টাল ব্যালটের ফলে এগিয়ে বিজেপি, গোটা দেশের চিত্রটা কেমন?
শুরু হয়ে গিয়েছে লোকসভা লড়াইয়ের ভোট গণনা। মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়েছে লোকসভা ভোটের গণনা। প্রথমেই পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে। কথায় আছে দিনটা কেমন যাবে সেটার আভাস পাওয়া যায় দিনের শুরুতে। ঠিক তেমনই ভোটের ফলাফল কেমন হবে সেটার পূর্বাভাস দেয় প্রথম এক ঘণ্টার ফলাফল।
ভোট গণনার শুরুতেই পোস্টাল ব্যালট গোনা হয়। পোস্টাল ব্যালটে ভোট দেন মূলত সরকারী কর্মচারীরা। পাশাপাশি বয়স্ক মানুষরাও বাড়ি থেকে বসে ভোটদান করেছেন। ফলে পোস্টাল ব্যালটের ট্রেন্ড কিন্তু মূলত সরকারী কর্মচারী এবং বয়স্ক নাগরিকদের মন বোঝা যায়।

অর্থ্যাত রাজ্য সরকারী কর্মচারীরা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। কর্মচারীদের মনে যে ক্ষোভ আছে সেটা লোকসভা ভোটের ফলাফল থেকেই স্পষ্ট।
অন্যদিকে দেশের চিত্রটা যদি দেখা যায় তাহলে কিন্তু দেখা যাবে বিজেপির পক্ষেই কিন্তু যাচ্ছে রায়, গোটা দেশেই সকাল থেকেই এগিয়ে যাচ্ছে বিজেপি। দিনের শুরুতে ইন্ডিয়া জোট এগিয়ে থাকলেও, কয়েক মিনিটের ব্যবধানেই এনডিএ জোট এগিয়ে যেতে শুরু করে। পোস্টাল ব্যালটে মোদীর পক্ষেই দেশবাসী রায় দিয়েছে।সকালের প্রথম এক ঘণ্টাতেই ২০০ পেরিয়ে গিয়েছে এনডিএ জোট।












Click it and Unblock the Notifications