আজ ভোটের পঞ্চম দফায় ঝাড়খণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডির অস্তিত্বরক্ষার লড়াই

সোমবার, ৬ মে, ২০১৯ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা অনুষ্ঠিত হচ্ছে। এদিন মোট ৫১টি আসনে নির্বাচন হচ্ছে যার মধ্যে ঝাড়খণ্ড রাজ্যের চারটি রয়েছে।

সোমবার, ৬ মে, ২০১৯ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা অনুষ্ঠিত হচ্ছে। এদিন মোট ৫১টি আসনে নির্বাচন হচ্ছে যার মধ্যে ঝাড়খণ্ড রাজ্যের চারটি রয়েছে। এই চারটির মধ্যে রয়েছে কোডার্মা যেখান থেকে লড়ছেন ঝাড়খণ্ড রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। যদিও পূর্ব ভারতের এই ছোট্ট রাজ্যটিতে প্রধান প্রতিপক্ষ বিজেপি এবং মহাজোট, কিন্তু ৬১ বছর বয়সী বাবুলালের কাছে এবারের লড়াই অস্তিত্বরক্ষার।

আজ ভোটের পঞ্চম দফায় ঝাড়খণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডির অস্তিত্বরক্ষার লড়াই

২০১৪ সালের নির্বাচনে দুমকাতে হেরে জোর ধাক্কা খান বাবুলাল

ঝাড়খণ্ড বিকাশ মোর্চা-প্রজাতান্ত্রিক-এর নেতা বাবুলাল অতীতে কোডার্মা থেকে তিনবার সাংসদ হলেও ২০১৪ সালে তিনি দুমকা কেন্দ্র থেকে লড়ে তৃতীয় স্থানে শেষ করেন -- জেএমএম-এর শিবু সোরেন এবং বিজেপির সুনীল সোরেনের পরে। চোদ্দ সালের পরাজয় বাবুলালের রাজনৈতিক কেরিয়ারে একটি বড় ধাক্কা কারণ সেবারে তিনি নিজেকে রাজ্যের সর্বোচ্চ আদিবাসী নেতা হিসেবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টায় ছিলেন।

কিন্তু লোকসভা নির্বাচনে বাবুলালের দলও একটিও আসন জিততে পারেনি। এমনকী, সেই বছরই অনুষ্ঠিত হওয়া ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও বাবুলালের মোর্চা ৮১ আসনের মধ্যে মাত্র ৮টিতে জয়লাভ করে। নির্বাচন হয়ে যাওয়ার পরে ওই ৮জনের মধ্যে ছয়জন বিজেপিতে যোগ দিলে বাবুলালের দল আরও বিপাকে পড়ে।

দলবদলের ইস্যুটি আপাতত আদালতে ঝুলে রয়েছে কিন্তু বাবুলালের লড়াই চলছে পুরোদমে। একবার তিনি বিজেপি অধ্যক্ষ অমিত শাহের সঙ্গে দেখা করেন বলে শোনা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরিকল্পনা নিয়ে; আবার সোনা যায় তিনি নির্বাচনের আগে প্রতিবেশী রাজ্য বিহারে সেখানকার মুখ্যমন্ত্রী নীতীশকুমারের সঙ্গে জোটের পরিকল্পনা করছেন যদিও তা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি।

দলের মধ্যেও বাবুলালের দাপট এবারে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে

দলের মধ্যেও বাবুলালের আগের মতো দাপট আর নেই বলেও শোনা যাচ্ছে। মোর্চার বর্তমান সাধারণ সম্পাদক প্রদীপ যাদবের সঙ্গে তাঁর একটি ঠান্ডা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বলে শোনা যাচ্ছে। মোর্চা মহাজোটে যোগ দেওয়ার পড়ে বাবুলালকে একপ্রকার জোর করেই রাজি করেনি হয় প্রদীপকে গোড্ডা কেন্দ্র থেকে দাঁড় করানোর ব্যাপারে। বলা হচ্ছে, যদি এবারে প্রদীপ জিতে যান আর বাবুলাল হারেন, তাহলে মোর্চার নেতৃত্ব নিয়ে টানাপোড়েন দেখা দিতে পারে। সেক্ষেত্রে বাবুলালের আরও কোনঠাসা হয়ে পড়ার সম্ভাবনা ভালোই।

কোডার্মাতে বাবুলালের প্রতিদ্বন্দ্বী অন্নপূর্ণা দেবী যিনি কিছুদিন আগে পর্যন্ত রাষ্ট্রীয় জনতা দলের ঝাড়খণ্ড রাজ্যের সভাপতি এবং বাবুলালেরও ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+