Lok Sabha Election 2024: ইন্ডিয়া ব্লক কংগ্রেসের জন্য কাঁটার পথ! SP-RJD-TMC-র শর্তে কি রাজি হবে তারা

Lok Sabha Election 2024: ইন্ডিয়া ব্লকের চতুর্থ বৈঠকে আসন রফার কোনও সূত্রে বেরিয়ে আসেনি। পরবর্তী বৈঠকে সেই সূত্র মিলবে বলে আশাবাদী অনেকেই। তবে ইতিমধ্যেই পঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের আঞ্চলিক দলগুলি শুরুতেই যে শর্ত রাখছে তাতে কংগ্রেস কতটা রাজি হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

ইন্ডিয়া ব্লকের একের পর এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেই রাজ্যে যে আঞ্চলিক দল শক্তিশালী, লোকসভা নির্বাচনে সেই রাজ্যে সেই দলই নেতৃত্ব দিক এবং বেশিরভাগ আসনে তাঁরাই প্রতিদ্বন্দ্বিতা করুক। কংগ্রেস যে এই শর্তে রাজি নয়, তা তারা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

Lok Sabha Election 2024

ইন্ডিয়া ব্লকের চতুর্থ বৈঠকের পরেই তৃণমূলের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল, পশ্চিমবঙ্গে তারা কংগ্রেসকে দুটির বেশি আসন ছাড়বে না। সূত্রের খবর, বিহারে আরডেজি কংগ্রেসকে বলেছে, তারা ইন্ডিয়া ব্লকের সহযোগীদের জন্য বড় জোর ছটি আসন ছাড়তে পারে।

সূত্রের খবর বিহারে আরজেডি ও জেডিইউ সতেরোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। আরজেডি বলেছে, তারা সিপিআইএমএল ও সিপিআইকে দুটি আসন ও কংগ্রেসকে চারটি আসন ছাড়তে পারে। প্রসঙ্গত বিহারে লোকসভার আসন রয়েছে ৪০ টি।

অন্যদিকে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি বলেছে, তারা কংগ্রেসকে মাত্র আটটি আসন ছেড়ে দিতে পারে। এই আসনগুলির মধ্যে রয়েছে, লখনৌ, বেনারসের মতো আসন, যেখানে সমাজবাদী পার্টির সেরকম উপস্থিতি নেই। প্রসঙ্গত উত্তর প্রদেশে লোকসভার আসন রয়েছে আশিটি।

আম আদমি পার্টি পঞ্জাবের ১৩ টি আসনেই প্রার্থী দিতে চায়। সেক্ষেত্রে তারা কংগ্রেসকে কোনও আসন ছাড়তেই রাজি নয়। এব্যাপারে অবশ্য উভয় দলের নেতারা তাঁদের বক্তব্য জানিয়েছেন। পঞ্জাব কংগ্রেসের শীর্ষ নেতারা আসন ভাগাভাগি ও লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে দিল্লিতে সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের সঙ্গে দেখা করতে চলেছেন।

তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কংগ্রেসের জন্য রেখেছে মাত্র দুটি আসন। সূত্রের খবর অনুযায়ী কংগ্রেসের দাবি ছয় থেকে আটটি আসন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অবশ্য কোনও খারাপ শর্তে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতায় রাজি নয়। হয় বামেদের সঙ্গে জোট, না হলে তারা একলা চলোর পক্ষপাতী।

কংগ্রেস সূত্রে খবর তারা ইন্ডিয়া ব্লকের সহযোগী দলগুলির থেকে আরও বেশি সংখ্যক আসন আশা করছে। আলোচনার মাধ্যমে আসন প্রাপ্তিতে বাধা দূর করতে তারা চেষ্টা চালাবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+