Lok sabha Election 2024: এখনই লোকসভা ভোট হলে MP-তে BJP-র ফল কেমন? ABP-CVoter জনমত সমীক্ষায় চমকপ্রদ ফল

সম্প্রতি মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হয়েছে। বিজেপি সেখানে ক্ষমতা ধরে রেখে ভাল ফল করেছে। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। দলের তরফে এই জয়ের কৃতিত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাজ্য বিজেপির মন এখন লোকসভা নির্বাচনের দিকে।

বিভিন্ন সংস্থার তরফে লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষা করা হয়েছে। এর মধ্যে এবিপি সিভোটার তাদের সমীক্ষার ফল প্রকাশ করেছে। যেখানে বিজেপি অধিকাংশ আসনে জয় পেতে চলেছে বলে সমীক্ষায় বলা হয়েছে।

Lok sabha Election 2024

এবিপি সিভোটারের সমীক্ষা অনুসারে এখনই যদি নির্বাচন হয়, তাহলে লোকসভা নির্বাচনে বিজেপি মধ্যপ্রদেশে ২৯ টি আসনের মধ্যে ২৭ থেকে ২৯ টিই পেতে পারে। কংগ্রেস সেখানে শূন্য থেকে দুটি আসন পেতে পারে। ভোটের শতাংশের নিরিখে বিজেপি পেতে পারে ৫৮ শতাংশ এবং কংগ্রেস পেতে পারে ৩৬ শতাংশ ভোট। অন্য দলগুলির পেতে পারে ছয় শতাংশ ভোট।

বিধানসভা ভোটের পরিসংখ্যান দেখলে দেখা যাবে, সেখানে কংগ্রেস পেয়েছিল ৪৪ শতাংশ ভোট। তুলনায় লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভোট প্রায় আট শতাংশ করে ৩৬ শতাংশ হয়ে যেতে পারে।

উল্লেখ করা যেতে পারে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি মধ্যপ্রদেশের ২৯ টি আসনের মধ্যে ২৮ টি আসন পেয়েছিল। সেখানে কংগ্রেস পেয়েছিল একটি আসন। ওই ভোটে বিজেপি পেয়েছিল ৫৮.৫৪ শতাংশ ভোট এবং কংগ্রেস পেয়েছিল ৩৪.৫ শতাংশ ভোট।

মধ্যপ্রদেশের ফল বেরনোর পরে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার আগে বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছিলেন তিনি লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তিনি বিজেপির লক্ষ্য জানিয়ে দিয়েছিলেন। অন্যদিকে কমল নাথকে সরিয়ে মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি করা রয়েছে রাহুল গান্ধী ঘনিষ্ঠ জিতু পাটোয়ারিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+