Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok sabha Election 2024: PM Modi জিতবেন! রাজনাথ-সনিয়া-বরুণ-স্মৃতি-ডিম্পল কি জিতবেন, কী বলছে ABP-Cvoter সমীক্ষা

Lok sabha Election 2024: হিন্দি বলয়ের তিন রাজ্যে বিজেপির জয়ের কিছুদিন পরেই এবিপি নিউজ ও সিভোটার দেশ জুড়ে ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য জনমত সমীক্ষা চালিয়েছে। সেই সমীক্ষায় যেমন রাজ্য ভিত্তিক সম্ভাব্য আসন প্রাপ্তির তালিকা প্রকাশ করা হয়েছে, ঠিক তেমনই ভিভিআইপিদের জয়ের ব্যাপারেও সমীক্ষা প্রকাশ কর হয়েছে।

জনমত সমীক্ষায় প্রকাশ করা হয়েছে, বারাণসী থেকে বড় ব্যবধানে জয়ী হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও লখনৌ আসন থেকে জয়ী হতে চলেছেন। অন্যদিকে পিলভিত থেকে বরুণ গান্ধীরও জয়ের সম্ভাবনা রয়েছে। এবিপি সিভোটার এই দফায় ৫০ টি ভিভিআইপি আসনের সমীক্ষা চালিয়েছে।

Lok sabha Election 2024

সমীক্ষায় বলা হয়েছে উত্তর প্রদেশের লখিমপুর থেকে অল্প ব্যবধানে জয়ী হতে পারেন অজয় মিশ্র টেনি। আমেথি থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন স্মৃতি ইরানি। গত ২০১৯-এর সাধারণ নির্বাচনে আমেথিতে স্মৃতি ইরানি রাহুল গান্ধীকে হারিয়ে ছিলেন।

সমীক্ষায় ভবিষ্যদ্বাণী করা হয়েছে, উত্তর প্রদেশের মইনপুরী থেকে এগিয়ে থাকতে পারেন সমাজবাদী পার্টির ডিম্পল যাদব। অন্যদিকে এলাহাবাদ থেকে এগিয়ে থাকতে পারেন বিজেপির রীতা বহুগুনা যোশী। হেমা মালিনী মথুরা আসন থেকে অল্প ব্যবধানে এগিয়ে থাকতে পারেন বলেও সমীক্ষায় বলা হয়েছে।

সমীক্ষায় বলা হয়েছে, ২০২৪-এর সাধারণ নির্বাচনে রায়বরেলি আসনে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর জয় অক্ষুণ্ণ থাকবে। তিনি বিপুল ব্যবধানে জয়ী হবেন বলেও ভবিষ্যদ্বাণী করা হয়েছে। গোরক্ষপুর থেকে অভিনেতা রবি কিষাণ বড় ব্যবধানে এগিয়ে থাকতে পারেন। এই সমীক্ষায় রয়েছে গৌতম বুদ্ধ নগর এবং আজমগড়ের মতো আসনও।

উল্লেখ করা প্রয়োজন এবিপি-সিভোটারের সমীক্ষায় নির্দিষ্ট আসনগুলির সংশ্লিষ্ট এলাকার ভোটার মতামত নেওয়া হয়েছে। এতে ত্রুটির পরিমাণ প্লাস-মাইনাস তিন থেকে পাঁচ শতাংশের মতো হতে পারে বলে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+