Lok Sabha Election 2024: ইন্ডিয়া জোটের আহ্বায়ক নিয়ে জল্পনা! মমতার সঙ্গে উদ্ধবের আলোচনায় কার নাম?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট কতটা শক্তিশালী থাকবে তা নিয়ে রাজনৈতিক মহল দ্বিধাবিভক্ত। এখনও প্রধানমন্ত্রী মুখই ঠিক করে উঠতে পারেনি বিরোধীদের জোট।
আসন ভাগাভাগি নিয়ে যে প্রবল দর কষাকষি হবে এবং তার প্রভাব পড়বে ইন্ডিয়া জোটে, তা বলাই যায়। আপাতত আহ্বায়ক বা কনভেনর ঠিক করতে গিয়েই দুটি নাম নিয়ে চলছে প্রবল চর্চা।

ইন্ডিয়া জোটের বৈঠকেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর মুখ হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে তুলে ধরার প্রস্তাব দিয়েছিলেন। তবে বাংলায় আসন ভাগাভাগির প্রশ্নে তৃণমূলের ভূমিকায় কংগ্রেসের অসন্তোষ বাড়ছে। নিশ্চিতভাবেই তার আঁচ পড়বে ইন্ডিয়া জোটে।
মল্লিকার্জুন খাড়গেকে যেমন কয়েকটি দল ইন্ডিয়া জোটের কনভেনর পদে চাইছে, তেমনই জোরালোভাবে চর্চায় রয়েছে নীতীশ কুমারের নাম। নীতীশের হয়ে জোটের বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব চাইছেন নীতীশকেই। তিনি ইতিমধ্যেই কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।
মমতার সঙ্গে নীতীশের দলের বিরোধ নেই। কিন্তু খাড়গেকে মমতার চাওয়ার পিছনে যথেষ্ট কারণ ছিল। খাড়গে দলিত সম্প্রদায়ের। ফলে তিনি অন্তত ৫৮টি আসনের ফলাফল নির্ধারণে ফ্যাক্টর হতে পারবেন বলেই মনে করছে তৃণমূল। তবে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দূরত্ব যদি বাড়তে থাকে তাহলে মমতার দল যে নীতীশের দিকেই ঝুঁকবে তা বলার অপেক্ষা রাখে না।
শুধু মমতাই নন, আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গেও নীতীশকে কনভেনর করা নিয়ে কথা বলেছেন উদ্ধব। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তৃণমূ, আপ, এনসিপি-র নাকি নীতীশের নামে আপত্তি নেই। উদ্ধব কংগ্রেসের কেসি বেণুগোপালের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চালিয়েছেন বলে খবর।
গত সপ্তাহেই জনতা দল (ইউনাইটেড)-এর ন্যাশনাল এগজিকিউটিভ কমিটির বৈঠকে দলের সভাপতি হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার তাঁর দিকে পাল্লা ভারী হচ্ছে ইন্ডিয়া জোটের কনভেনর হওয়ার বিষয়ে। নীতীশকে সরিয়ে আরজেডি নেতা তথা উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে বিহারের মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা করেছিলেন লালন সিং। সেই বিষয়টি জানতে পেরেই তাঁকে সভাপতির পদ থেকে সরিয়েছে জেডি (ইউ)।
ফলে আরজেডি ও জেডি (ইউ)-এর পারস্পরিক সম্পর্ক কোন দিকে এগোয় সেটাও গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটের কাছে। নীতীশ আবার যাতে এনডিএ-র দিকে পা না বাড়ান, তা নিশ্চিত করতেও তাঁকে কনভেনর করা হতে পারে। বিজেপি নেতৃত্বের কটাক্ষ, ইন্ডিয়া জোট যেখানে কনভেনর চূড়ান্ত করতেই দ্বিধাবিভক্ত, সেখানে আসন ভাগাভাগি নিয়ে আকচাআকচি কতটা বাড়ে, শেষ অবধি কটি দল জোটে থাকে সেটাই বড় প্রশ্ন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications