Lok Sabha Election 2024: UCC ও এক দেশ এক নির্বাচন কবে বাস্তবায়িত হবে? শেষ দফার আগে বার্তা অমিত শাহের

Lok Sabha Election 2024: বাকি মাত্র একদফার নির্বাচন। তারপর চার জুন ফল ঘোষণা। তার আগে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অভিন্ত দেওয়ানি বিধি এবং এক দেশ এক নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, বিজেপি যদি ক্ষমতায় ফিরে আসে, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে সবার সঙ্গে আলোচনা করে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মোদী সরকার, তার পরবর্তী মেয়াদে এক দেশ এক নির্বাচন বাস্তবায়িত করবে। তিনি দাবি করেছেন, এখন সারা দেশে একযোগে নির্বাচন করার সময় এসে গিয়েছে। তিনি বলেন, একসঙ্গে নির্বাচন হলে খরচও কমবে।

Amit Shah

  • গ্রীষ্মে নির্বাচন নিয়ে

গরমে নির্বাচন করা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন, আমরা এটা নিয়ে ভাবতে পারি। নির্বাচন ছাত্রছাত্রীদের ছুটির সময়ও অনেক সমস্যা তৈরি করে। যে কারণে ধীরে ধীরে নির্বাচন গ্রীষ্মে স্থানান্তরিত হয়েছে।

  • ইউসিসি বাস্তবায়ন

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন রাজ্যের বিধানসভা এবং সংসদের উচিত এটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা এবং আইন তৈরি করা। যে কারণে বিজেপি তাদের ইস্তেহারে দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার কথা লিখেছে।

তিনি বলেছেন, গণপরিষদ আমাদের জন্য যে পথপ্রদর্শক নীতিগুলি স্থির করেছে তার মধ্যে রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। সেই সময় কেএম মুন্সি, রাজেন্দ্রবাবু, বিআর আম্বেদকরের মতো আইনজ্ঞরা বলেছিলেন, একটি ধর্মনিরপেক্ষ দেশে ধর্মের ভিত্তিতে আইন থাকা উচিত নয়। সেখানে অভিন্ন দেওয়ানি বিধি থাকা উচিত বলেও তাঁরা মন্তব্য করেছিলেন।

তিনি বলেছেন, উত্তরাখণ্ডের বিজেপি সরকার এটিকে পরীক্ষা করেছে। কারণ সেখানে তাদের সংখ্যাগরিষ্ঠ সরকার রয়েছে। তিনি বলেন, অনেক আগে থেকে বিজেপি অ্যাজেন্ডায় রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। এব্যাপারে নিজের কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, তিনি বিশ্বাস করেন অভিন্ন দেওয়ানি বিধি একটি সামাজিক, আইনি ও ধর্মীয় সংস্কার।

তিনি বলেন, এব্যাপারে ধর্মীয় নেতাদের সঙ্গে পরামর্শ করা উচিত। বিস্তৃত বিতর্কও হওয়া উচিত। দেশের সংসদকেও এব্যাপারে গুরুত্ব সহকারে ভাবতে হবে এবং আইন প্রণয়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

  • এক দেশ এক নির্বাচন

এক দেশ এক নির্বাচন নিয়ে জানতে চাওয়া হলে অমিত শাহ বলেন. এব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা হবে। প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিলেন। তিনি বলেন, সময় এসেছে, সারা দেশে একসঙ্গে নির্বাচন হওয়ার।

বিজেপি ক্ষমতায় এলে আগামী অধিবেশনে এব্।াপারে বিল পেশ করা হবে কিনা, এব্যাপারে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাঁচ বছরের সময়ের মধ্যে বিজেপি এটাকে বাস্তবায়িত করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+