Lok Sabha Election 2024: বাংলায় বিজেপি ১৮ থেকে বেড়ে ২৬! TV9-এর জনমত সমীক্ষায় বিরাট আভাস

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট আজই প্রকাশিত হয়েছে। সাত দফায় হবে ভোটগ্রহণ। ১৯ এপ্রিল থেকে ১ জুন অবধি চলবে এই সাত দফা, গণনা ৪ জুন।

এই ঘোষণার কিছুক্ষণ আগেই টিভি৯-এর জনমত সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যাতে বাংলায় গেরুয়া ঝড়ের আভাস।

Lok Sabha Election 2024

টিভি৯, পোলস্ট্র্যাট ও পিপল'স ইনসাইট এই জনমত সমীক্ষাটি চালিয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত। ৫৪৩টি আসনের ২০ লক্ষ মানুষের মতামত এই সমীক্ষায় তুলে ধরা হয়েছে বলে দাবি করা হয়েছে সংস্থাটির তরফে। সমীক্ষায় বলা হচ্ছে, এনডিএ পেতে পারে ৩৭৬টি আসন, ইন্ডিয়া জোট ১৩৩টি, অন্যান্যরা ৩৩টি।

পশ্চিমবঙ্গে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২২টি আসন, বিজেপি ১৮টি, কংগ্রেস ২টি। যদিও টিভি নাইনের জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে, বাংলায় বিজেপির আসন ১৮ থেকে বেড়ে ২৬ হতে চলেছে। তৃণমূলের আসন সংখ্যা নেমে আসবে ১৬-তে। সিপিআইএম, কংগ্রেস ফিরবে খালি হাতেই।

তামিলনাড়ুতে ডিএমকে ২৮টি, বিজেপি ৩টি ও কংগ্রেস ৮টি আসনে জিততে পারে। তেলঙ্গানায় কংগ্রেস ১০টি, বিজেপি ৬টি, এআইএমআইএম ১টি আসনে জিততে পারে বলে সমীক্ষায় উল্লেখ। উত্তরপ্রদেশে বিজেপি একাই ৭০টি আসনে জিততে পারে।

উত্তরপ্রদেশে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ ৮০-র মধ্যে ৭৩টি আসনে জিততে পারে বলে আভাস জনমত সমীক্ষায়। রাষ্ট্রীয় লোক দল ২টি ও আপনা দল পাবে ১টি। কংগ্রেস ১টি, সমাজবাদী পার্টি ৬টি আসনে জিততে পারে। বহুজন সমাজ পার্টি-সহ বাকিরা একটি আসনেও জিততে পারবে না বলে উল্লেখ সমীক্ষায়।

বিহারে ৪০টি লোকসভা আসনের মধ্যে ৩৮টি পেতে পারে এনডিএ। বিজেপি জিততে পারে তার মধ্যে ১৭টিতে। জেডিইউ ১৫, এলজেপি ৫ ও হাম ১টি আসন পেতে পারে। আম আদমি পার্টি দাপট দেখাতে পারে পাঞ্জাবে। সেখানে বিজেপি ২টির বেশি আসন পাবে না বলেই উল্লেখ। ১৩টির মধ্যে আপের ঝুলিতে যেতে পারে ১১টি আসন।

হরিয়ানা, উত্তরাখণ্ড ও ছত্তিশগড়ের ২৫টির মধ্যে ২৪টিতে জিততে পারে এনডিএ। হরিয়ানায় বিজেপি দশে নয়, উত্তরাখণ্ডে সব কটি (৫টি) ও ছত্তিশগড়ে সব কটি (১১) আসনে এনডিএ জেতার আভাস। রাজস্থানে বিজেপি ২৩টি ও কংগ্রেস ২টি আসন পেতে পারে।

মধ্যপ্রদেশের ২৯টি আসনের সব কটিই এনডিএর ঝুলিতে যাবে বলে আভাস জনমত সমীক্ষায়। গুজরাতে এনডিএ ২৬টি আসনেই জিততে চলেছে। অন্ধ্র প্রদেশে বিজেপি ৪টি ও অন্যান্যরা ২১টি আসনে জিততে পারে। ওডিশায় বিজেপি ১২টি আসনে জিততে পারে। অসমে ১১টিতে জিততে পারে, ইন্ডিয়া জোচ পেতে পারে ৩টি। দিল্লিতে ৭-০ করে ফেলবে বিজেপি, আভাস টিভি নাইনের জনমত সমীক্ষায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+