আমেঠির পরে ওয়ানাডেও হারবেন! প্রথম দফায় এক তরফা ভোটের দাবি করে রাহুলকে 'সাহাবজাদে' কটাক্ষ PM মোদীর
Lok Sabha Election 2024: এবার ওয়ানাডে রাহুল গান্ধীকে হারানোর দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মহারাষ্ট্রের নান্দেদে প্রচার সভায় প্রধানমন্ত্রী বলেছেন রাহুল গান্ধীকে কংগ্রেসের 'সাহাবজাদে' বলে কটাক্ষ করেন। তিনি বলেছেন, আমেঠির পরে এবার ওয়ানাড থেকেই হারবেন তিনি। তারপর তাঁকে অন্য যএকটি নিরাপদ আসন খুঁজতে হবে।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২৬ এপ্রিলের পরে তাঁকে (রাহুল গান্ধী) নিরাপদ আসন খুঁজতে হবে। প্রসঙ্গত, দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল যেসব আসনে ভোট হতে চলেছে তার মধ্যে রয়েছে কেরলের ওয়ানাডও। ২০১৯-এর লোকসভা নির্বাচনে ওই আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন রাহুল। এবার ওয়ানাডে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআই নেত্রী অ্যানি রাজা।

এক তরফা ভোট
প্রধানমন্ত্রী মোদী এদিন নান্দেদে দাবি করেন, প্রথম দফার নির্বাচনে সারা দেশে এনডিএ-র পক্ষে এক তরফা ভোট হয়েছে। প্রসঙ্গত নান্দেদের জনসভায় প্রধানমন্ত্রী নান্দেদ ও হিঙ্গোলি আসনে বিজেপি প্রার্থীদের জন্য প্রচার করেন। তিনি বলেছেন, ইন্ডিয়া ব্লকের কোনও মুখ নেই। এই জোটকে স্বার্থপর লোকেদের জোট বলে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, এরা দুর্নীতিকে ঢাকতেও একসঙ্গে হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, কংগ্রেস যে কোনও দাবি করলেও, বাস্তব হল, কংগ্রেস নেতারা ভোট ঘোষণার আগেই পরাজয় মেনে নিয়েছেন।
কটাক্ষ সনিয়াকেও
নাম না করে প্রধানমন্ত্রী সনিয়া গান্ধীকেও কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, কিছু ইন্ডিয়া ব্লক নেতা লোকসভা ছেড়ে রাজ্যসভায় গিয়েছে, কারণ তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস নেই। তিনি আরও কটাক্ষ করে বলেছেন, প্রথমবারের ওই পরিবার কংগ্রেস প্রার্থীকে ভোট দেবে না, কারণ যেখানে তাঁরা থাকেন, সেখানে কোনও দলীয় প্রার্থী নেই।
আরও কাজ করতে হবে
প্রধানমন্ত্রী বলেছেন, আরও কাজ করতে হবে। কংগ্রেসের খারাপ শাসন সংশোধন করতে তাঁকে গত ১০ বছর কাটাতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কংগ্রেস কৃষক ও গরিব মানুষের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও অভিযোগ করেছেন। কৃষিতে সংকট এখনও কাটেনি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী দাবি করেছেন, কংগ্রেসের ত্রুটিপূর্ণ নীতির কারণে এটা ঘটেছে।
প্রচুর সংখ্যায় ভোট দিতে আহ্বান
প্রধানমন্ত্রী এদিন ভোটারদের কাছে প্রচুর সংখ্যায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভোট দিয়ে কোনও উপকার করছেন না। ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যতকে সুরক্ষিত করা হচ্ছে। তিনি বিরোধীদের উদ্দেসে কটাক্ষ করে বলেন, তাদের নেতানেত্রীদের মনোবল বাড়াতে চান, কারণ তারা কিছুটা সুযোগ পাবেন। কিন্তু ভোটারদের কাছে ভোট দেওয়ার জন্য আবেদন করতে হবে।












Click it and Unblock the Notifications