Lok Sabha Election 2024: বিহারে নিশানায় ইন্ডিয়া ব্লক! সপ্তম দফার আগে মোদীর এসসি-এসটি-ওবিসি তাস

Lok Sabha Election 2024: ভোট ব্যাঙ্কের জন্য মুজরা করছে ইন্ডিয়া ব্লক। বিহারের পাটুলিপুত্রে ঠিক এই ভাষাতেই বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সংবিধান তফশিলি জাতি, উপজাতি ও অন্য অনগ্রসর শ্রেণির জন্য যে সুবিধা দিয়েছে, তা তিনি কেড়ে নিতে দেবেন না। তিনি ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ করেন।

প্রধানমন্ত্রী মোদী আশ্বস্ত করে বলেন, তিনি বিহারের এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়কে গ্যারান্টি দিচ্ছেন, যতক্ষণ মোদী বেঁচে থাকবেন, ততদিন তিনি তাঁদের অধিকার কেড়ে নিতে দেবেন না। তিনি বলেন, মোদীর কাছে সংবিধান সর্বোচ্চ এবং বাবা সাহে আম্বেদকরের অনুভূতি সর্বোচ্চ। যদি ইন্ডিয়া ব্লক তাদের ভোট ব্যাঙ্কের দাসত্ব মেনে নিতে চায় এবং তারা যদি মুজরা করতে চায়, তাহলে তিনি এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের পাশে দাঁড়াবেন।

Narendra modi

  • কংগ্রেসকে নিশানা

প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, ভোট ব্যাঙ্ককে খুশি করতে কংগ্রেস ক্ষমতায় থাকার সময় সংখ্যালঘুদের সঙ্গে যুক্ত আইন পরিবর্তন করেছে। তিনি অভিযোগ করেছেন, তারা হাজার হাজার প্রতিষ্ঠানকে সংখ্যালঘু প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেছে। কিন্তু আগে এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের মানুষজন এইসব প্রতিষ্ঠানে ভর্তিতে সংরক্ষণের সুবিধা পেতেন।

  • ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নয়

এদিন প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেছেন, বিহারে আরজেডি এবং কংগ্রেস ধর্মের ভিত্তিতে তাদের ভোটব্যাঙ্ক সংরক্ষণ করতে চায়। তিনি বলেছেন, দেশের সংবিধান সরকারকে ধর্মের ভিত্তিতে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণে বাধা দেয়। তিনি বলেছেন, আমাদের সংবিধান বলেছে, দেশে ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ থাকবে না। এব্যাপারে তিনি বাবা সাহেব আম্বেদকরের কথা উল্লেখ করেন। উল্লেখ্য বাবা সাহেব আম্বেদকর বলতেন, দেশে ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ হবে না।

  • আরজেডির লণ্ঠন নিয়ে কটাক্ষ

প্রধানমন্ত্রী মোদী এদিন লালুপ্রসাদ যাদবের আরজেডিকে কটাক্ষ করতে গিয়ে বলেছেন, এলইডি বাল্বের যুগে বিহারের লোকেরা লণ্ঠন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটি এমন লণ্ঠন যা কেবল ঘরে আলো দেয়। কিন্তু সারা বিহারে অন্ধকার ছড়ায়।

উল্লেখ করা প্রয়োজন, গত মাসে প্রধানমন্ত্রী বলেছিলেন, কংগ্রেস দেশের জনগণের সম্পদ কেড়ে নিয়ে যাদের অনেক সন্তান রয়েছে, তাদের মধ্যে বিতরণ করবে। যদিও তিনি এই মাসে এব্যাপারে স্পষ্ট করে বলেছেন, তাঁর ওই মন্তব্য মুসলিমদের প্রতি ছিল না। তিনি কখনই হিন্দু-মুসলিম রাজনীতি করেন না বলেও দাবি করেছিলেন নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+