Lok Sabha Election 2024: বিজেপিতে যাবেন? মুখ খুললেন কর্নাটকের কংগ্রেসের মুখ্যমন্ত্রী

Lok Sabha Election 2024: কখনই বিজেপিতে যাব না! এমনকি প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পদ দিলেও না। স্পষ্ট করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী (Karnataka Chief Minister) সিদ্দারামাইয়া (Siddaramaiah)। সামনেই লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তা নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। আর এর মধ্যেই কার্যত চাঞ্চল্যকর মন্তব্য বর্ষীয়ান কংগ্রেস নেতার।

যদিও লোকসভা নির্বাচনের আগে কেন এমন মন্তব্য তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও এই বিষয়ে পালটা কর্নাটকের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) মুখে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন সিদ্ধারামাইয়া (Siddaramaiah)। আর সেই বৈঠক থেকে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন।

Siddaramaiah

(Siddaramaiah) বলেন, রাজনৈতিক শক্তি তখনই আসে যখন আদর্শগত স্বচ্ছতা থাকে। বিজেপি-আরএসএসের ফাঁদে মানুষ যাতে না পড়ে সে বিষয়ে দলের নেতৃত্বকে ময়দানে নেমে কাজের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশ আরএসএসকে আক্রমণ শানান। বলেন, শূদ্র, দলিত এবং মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করে আরএসএস। এমনকি তাঁদের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হয় না।

এই বিষয়ে কথা বলতে গিয়ে দেবেগৌড়ার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া (Siddaramaiah)। বলেন, উনি একবার বলেছিলেন যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন তাহলে দেশ ছেড়ে দেবেন। যদিও এখন অনেকেই বলেন তাঁর সঙ্গে নাকি এখন প্রধানমন্ত্রীর অটুট সম্পর্ক রয়েছে। ফলে নেতাদের রাজনৈতিক স্পষ্টতা থাকা উচিত বলেও মন্তব্য করেন রাহুল-সোনিয়া গান্ধী ঘনিষ্ঠ নেতা। একাধিক ইস্যুতে কথা বলেন।

পাশাপাশি একযোগে বিজেপি এবং আরএসএসকেও আক্রমণ করেন। তাঁর আরও দাবি, সামাজিক ন্যায়ের বিরুদ্ধে বিজেপি এবং আরএসএস। আর সেই কারণে সংরক্ষণ পছন্দ করে না। তবে সংরক্ষণ কোনও দয়া নয়। একটা সম্প্রদায়ের অধিকার বলে মন্তব্য করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, যতদিন সমাজে জাতিভেদ থাকবে ততদিন সংরক্ষণ থাকবে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সিদ্ধারামাইয়া। সংবাদমাধ্যমকে তাঁর দাবি, বয়সের কারণে আগামীদিনে আর নির্বাচনে লড়াই করব না। যদিও ২০২৩ সালের বিধানসভা নির্বাচনই শেষ বলে জানান মুখ্যমন্ত্রী। এরপরেও কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন।

কিন্তু আর নয়, রাজনৈতিক জীবনে এটাই শেষ বলে স্পষ্ট করেছেন। বয়সের কারনেই আগামী বিধানসভা নির্বাচনে আর লড়াই করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। যা খুবই গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+