Lok sabha election 2024: টার্গেট ৪০০! জনসেনা এবং টিডিপির সঙ্গে আসন সমঝোতা পাকা করল শাহ-নাড্ডা
Lok sabha election 2024: সামনেই লোক সভা নির্বাচন। দিন ঘোষণা না হলেও ইতিমধ্যে ঘুঁটি সাঁজাতে শুরু করে দিয়েছে ডান-বাম রাজনৈতিক দলগুলি। এমনকি বিজেপির তরফে দেশের শতাধিকেরও বেশি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। মূলত ৪০০ আসনে জয়ের টার্গেট নিয়েছে এবার মোদী-শাহ।
আর সে লক্ষ্যেই কাজ করছে বিজেপি। তবে বিজেপির কাছে দক্ষিণ ভারতে আসন বাড়ানোটাও বড় চ্যালেঞ্জ মোদী-শাহের। আর সেই চ্যালেঞ্জ উতরাতেই ভোটের মুখে (Lok sabha election 2024) বড় সিদ্ধান্ত বিজেপির।

Lok sabha election 2024: চূড়ান্ত আসন সমঝোতা
জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে খুব শীঘ্রই টিডিপি এবং জনসেনার সঙ্গে জোট করতে পারে বিজেপি। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) তেলেগু দেশম পার্টি (TDP) এবং অভিনেতা পবন কল্যাণের জনসেনা দলের সঙ্গে বিজেপির আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। গত কয়েক পর্যায়ে চন্দ্রবাবুর সঙ্গে আলোচনা হয়েছে অমিত শাহের।
বিজেপির সঙ্গে জোট প্রায় চূড়ান্ত পর্যায়ে তাঁর দলের সঙ্গে। বলে রাখা প্রয়োজন, অন্ধ্রপ্রদেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে। লোকসভা এবং বিধানসভা দুটি আসনেই (Lok sabha election 2024) আসন সমঝোতা প্রায় চূড়ান্ত বলেই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
Lok sabha election 2024: আসন সমঝোতা কেমন হবে
টিডিপি সূত্রে জানা গিয়েছে, লোকসভার জন্য (Lok sabha election 2024) বিজেপি ও জনসেনাকে ৮টি আসন দিতে প্রস্তুত TDP। এই 8টি আসনের মধ্যে বিজেপি 5/6টি আসনে এবং জনসেনা 2/3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
অন্যদিকে বিধানসভা নির্বাচনে টিডিপি যৌথভাবে বিজেপি ও জনসেনাকে ৩০টি আসন দিচ্ছে। এর মধ্যে জনসেনা 22/24 আসন এবং বিজেপি 6/8 আসনে লড়াই করবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে বিজেপি ও জনসেনার মধ্যে আসন নিয়ে আলোচনা চলছে বলে খবর।
Lok sabha election 2024: আলোচনা আগেও হয়
এর আগে চন্দ্রবাবু নাইডু এবং পবন কল্যাণ গত ৭ মার্চেও আলোচনায় (Lok sabha election 2024) বসেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সেই বৈঠকে অন্ধপ্রদেশের জোট এবং আসন বন্টন নিয়ে আলোচনা হয়। আর তাতেই চূড়ান্ত হয় আসন সমঝোতা। এমনটাই খবর।
খুব শীঘ্রই জোটের ঘোষণা করা হতে পারে। বিজেপি 2014 সালের নির্বাচনে তেলেগু দেশমের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করেছিল কিন্তু 2019 সাল অর্থাৎ 5 বছর পর জোট ভেঙে যায়। দেওয়া কথা কেন্দ্র রাখেনি বলে দাবি করে জোট ভেঙে দেন চন্দ্রবাবু নাইডু।












Click it and Unblock the Notifications