Lok Sabha Election 2024: মোদীর মুখে আদানি-আম্বানি! রাহুল বললেন, ইডি-সিবিআই পাঠান

Lok Sabha Election 2024: তৃতীয় দফা নির্বাচনের একদিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Modi) বলেছেন, আম্বানি-আদানি বলে কটাক্ষ করা বন্ধ করে দিয়েছেন রাহুওল গান্ধী। এই দুই শিল্পপতির কাছ থেকে কংগ্রেস কত পেয়েছে সেটাও প্রকাশ্যে আনার কথা বলেছেন মোদী। আর তারই জবাব দিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যা নিয়ে শুরু হয়েছে তরজা।

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। যেখানে প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি বলছেন, মোদীজি কি ভয় পেয়েছেন। সাধারনত উনি আদানি-আম্বানির কথা বন্ধ দরজার ভিতরে বলে থাকেন। এই প্রথমবার জনসমক্ষে বললেন। এটা কি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছেন!

Lok Sabha Election 2024

তা নিয়েও প্রধানমন্ত্রীকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গে তাঁর আরও (Rahul Gandhi) দাবি, এবার ওই শিল্পপতিদের কাছেই ইডি-সিবিআই পাঠানো হোক। তদন্ত হোক... যত দ্রুত সম্ভব।

দেশের মানুষের উদ্দেশ্যে রাহুল (Rahul Gandhi) বলেন, চিন্তা করবেন, প্রধানমন্ত্রী যে টাকা ওদেরকে দিয়েছেন সেই টাকা আমরা মানুষকে দেব। মহালক্ষী যোজনা, প্যাহেলি নোকরি পাক্কি যোজনার মতো স্কিমের মাধ্যমে সেই টাকা দেওয়া হবে। কোটি কোটি লাখপতি তৈরি হবে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এই প্রসঙ্গে বলেছেন, তৃতীয় দফার পর মোদীর হাওয়া কমে আসছে। তাই উনি বন্ধুদের স্মরণ করছেন। রাহুলকে যাতে অবিলম্বে জবাব নরেন্দ্র মোদী দেন সেই বার্তাও দিয়েছেন বোন প্রিয়াঙ্কা।

মোদীর এহেন মন্তব্যের পর কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, সময় বদলেছে। বন্ধুরা আর বন্ধু নেই। এখন প্রধানমন্ত্রী নিজে বন্ধুদেরই আক্রমণ করতে শুরু করেছেন। আর এতেই স্পষ্ট যে মোদীর আসন এখন টলমল।

বলে রাখা প্রয়োজন, প্রধানমন্ত্রী তেলেঙ্গানায় দলের সমাবেশে রাহুল গান্ধীর আদানি-আম্বানি অস্ত্র তাঁর দিকেই ঘুরিয়ে আক্রমণ শানিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, হঠাৎ কেন রাহুল গান্ধী আদামি-আম্বানিদের নিয়ে কথা বলা বন্ধ করে দিলেন। তাঁদের সঙ্গে কি কোনও গোপন চুক্তি হয়েছে?

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আরও বলেন, শাহজাদার ঘোষণা করা উচিত, তাঁরা আদানি-আম্বানির থেকে কত টাকা নিয়েছেন। কত কালো টাকা হাতিয়ে নিয়েছেন, প্রশ্ন করেছেন মোদী। নগদ কি কংগ্রেসের কাছে গিয়েছে? আর এহেন মন্তব্য ঘিরেই যাবতীয় বিতর্ক। শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+