Lok Sabha Election 2024: অমেঠি লোকসভা কেন্দ্র থেকেও লড়বেন রাহুল! প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কাও
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা এখনও হয়নি! দেশের ১৯৫ টিম লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এভাবে ভোট ঘোষণার আগে প্রার্থী তালিকা ঘোষণা নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা। কিন্তু জাতীয় রাজনীতিতে প্রধান বিরোধী দল কংগ্রেসে বেশ কিছু নাম এখনও আলোচনা চলছে।
বিশেষ করে অমেঠী এবং রায়বরেলী লোকসভা কেন্দ্র (Lok Sabha Elections 2024) থেকে কে প্রার্থী তা নিয়ে জোর চর্চা। তবে এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অমেঠি লোকসভা কেন্দ্র ( Amethi) থেকেও এবার নির্বাচনে লড়বেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

Lok Sabha Elections 2024: ময়দানে প্রিয়াঙ্কা
কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবারও ওই লোকসভা কেন্দ্র থেকেও লড়বেন তিনি। একই সঙ্গে আমেঠি লোকসভা কেন্দ্র থেকেও রাহুল গান্ধী লড়বেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু সোনিয়া-পুত্র নয়, ভোটের রাজনীতিতে নামতে চলেছেন বোন প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandi)।
কংগ্রেসের একটি সূত্রকে কোট করে প্রকাশিত খবর বলছে, রায়বরেলী (Raebareli) থেকে প্রার্থী হতে পারেন তিনি। রায়বরেলী কংগ্রেসের শক্তঘাঁটি। ১৯৯৯ থেকে ২০১৯ পর্যন্ত টানা ছ'টি ভোটে কংগ্রেসের হাতেই ছিল এই লোকসভা কেন্দ্র। দীর্ঘদিন ধরে সোনিয়া গান্ধী ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এসেছেন।
এবার সেই কেন্দ্র থেকে প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে কংগ্রেস প্রার্থী করতে পারে বলেই খবর। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কংগ্রসের তরফে কোনও মন্তব্য করা হয়নি। এমনকি রাহুল গান্ধী কিংবা প্রিয়াঙ্কা গান্ধীও এই বিষয়ে কিছু মন্তব্য করেননি।
Lok Sabha Elections 2024: প্রিয়াঙ্কাকে প্রার্থী করার দাবি
এবারের লোকসভা নির্বাচনে আর প্রার্থী হচ্ছেন না সোনিয়া গান্ধী। রাজ্যসভা থেকে এবার তাঁকে সাংসদ করা হয়েছে। এরপর থেকেই রায়বরেলী লোকসভা কেন্দ্রে কে প্রার্থী তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। গান্ধী পরিবার থেকেই যাতে কেউ প্রার্থী হন ওই কেন্দ্র থেকে সেই দাবিও দলের অন্দরে উঠছিল। কিন্তু কাকে প্রার্থী করা হবে? সেখানে যদিও প্রিয়াঙ্কা গান্ধীর বঢরাকে প্রার্থী করার দাবি উঠছিল। এমনকি তাঁকে প্রার্থী করার জন্য পোস্টারও পড়েছিল রায়বরেলীতে। আর সেই দাবিকে মান্যতা দিয়েই রায়বরেলী লোকসভা কেন্দ্রে সোনিয়া কন্যাকে কংগ্রেস প্রার্থী করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বলেই কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।
Lok Sabha Elections 2024: চলতি মাসের শেষে প্রার্থী ঘোষণা
সূত্রে খবর, চলতি মাসের ১৪ কিংবা ১৫ তারিখ লোকসভা ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এরপরেই প্রার্থী তালিকা প্রকাশ করবে কংগ্রেস। আর তা সম্ভবত মার্চ মাসের শেষ সপ্তাহে হতে পারে বলেই খবর।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications