Lok Sabha Election 2024: আমি জানি উনি রাজি হবেন না! নরেন্দ্র মোদীকে 'বড় প্রস্তাব' রাহুল গান্ধীর
Lok Sabha Election 2024: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিতর্কের বসতে রাজি রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাধারণ মানুষের ইস্যুকে সামনে রেখে নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীকে প্রকাশ্যে বিতর্কে বসার আমন্ত্রণ জানান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এপি শাহ এবং সিনিয়র সাংবাদিক এন রাম।
সেই প্রস্তাব গ্রহণ করলেও এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়লেন না সোনিয়া পুত্র (Rahul Gandhi)।

লখনউ'তে এক সম্মেলনে রাহুল (Rahul Gandhi) বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) সঙ্গে যে কোনও বিষয়ে বিতর্কে অংশ নিতে ১০০ শতাংশ তৈরি। যদি উনি আমার সঙ্গে বিতর্কে রাজি না হন, তাহলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেজি রয়েছেন। তিনিও অংশ নিতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রীকে আমি চিনি, উনি কিছুতেই রাজি হবেন না বলে মন্তব্য করেছেন কংগ্রেসের বিদায়ী সাংসদ।
ওই সম্মেলনে একাধিক বিষয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানান। রাহুল (Rahul Gandhi) বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নন, উনি রাজা। মন্ত্রিসভা এবং সংবিধানকে মানেন না। তবে শুধুমাত্র দেখানোর উনি রাজা, আদৌতে কোনও পাওয়ার নেই বলে তোপ কংগ্রেস নেতার। তাঁর কথায়, প্রধানমন্ত্রীর পিছনে বেশ কয়েকজন ফাইনেন্সার আছেন। তাঁরাই সবটা চালাচ্ছেন।
শুধু তাই নয়, বিজেপির সমস্ত নেতারা বলছেন সংরক্ষণ তুলে দেওয়া হবে। কিন্তু তা কখনই তাঁরা করতে পারবেন না বলেও মোদী সরকারকে আক্রমণ শানান সোনিয়া পুত্র। তাঁর দাবি, সংরক্ষণ ৯০ শতাংশ মানুষের আওয়াজ। সংরক্ষণের বিরুদ্ধে আক্রমণ মানে সংবিধানের উপর আক্রমণ, সেনার উপর আক্রমণ এবং ফানেশিয়াল সিস্টেমের উপর বলেও মন্তব্য তাঁর।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে আদানি-আম্বানি ইস্যুতে রাহুলকে আক্রমণ শানান মোদী (Prime Minister Narendra Modi) । এদিন তা নিয়েও ফের একবার মুখ খোলেন। রাহুল বলেন, উনি অস্বস্তিতে পড়ে গিয়েছেন। মুখে আদানি-আম্বানির কথা চলে এসেছে। উনি বাঁচতে চাইছেন। কিন্তু এভাবে সম্ভব নয় বলে মন্তব্য প্রাক্তন কংগ্রেস সভাপতির।
मैं 100% किसी भी मंच पर प्रधानमंत्री से ‘जनता के मुद्दों’ पर डिबेट करने को तैयार हूं,
— Rahul Gandhi (@RahulGandhi) May 10, 2024
पर मैं उन्हें जानता हूं, वो 100% मुझसे डिबेट नहीं करेंगे। pic.twitter.com/lxB8AqlzfN
বলে রাখা প্রয়োজন, একাধিক ইস্যুকে সামনে রেখে সবথেকে বড় গনতন্ত্রের উৎসব লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) চলছে। ইতিমধ্যে তৃতীয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। আরও বেশ কয়েক দফায় নির্বাচন বাকি রয়েছে। আর তার আগেই বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ।












Click it and Unblock the Notifications