Lok Sabha Election 2024: মোদী সরকার গঠিত হলে অ্যাজেন্ডায় কয়েকটি বিষয়! কী কী বড় সিদ্ধান্ত, ভবিষ্যদ্বাণী পিকের
Lok Sabha Election 2024: প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী বিজেপি ৩৭০ আসন না পেলেও গতবারের থেকে অর্থাৎ ৩০৩-এর থেকে বেশি আসন পেতে পারে। পাশাপাশি তিনি ফল ঘোষণার আগে বিজেপির সম্ভাব্য সরকারের কাজ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন। রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছেন , বিজেপির নেতৃত্বাধীন ভারত সরকারে অ্যাজেন্ডায় পাঁচটি বড় জিনিস দেখা যাবে।
প্রশান্ত কিশোর বলেছেন, তিনি মনে করেন, মোদীর নেতৃত্বাধীন বিজেপি আবার ফিরছে। তারা গত নির্বাচনের মতো একই সংখ্যা পেতে পারে কিংবা আরও কিছুটা ভাল করতে পারে। তবে তিনি বলেছেন, এটা নেহাতই অনুমান মাত্র।

কোন কোন বিষয়ে জোর দিতে পারে নতুন সরকার
- এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, ক্ষমতা ও সম্পদের কেন্দ্রীকরণ হতে পারে। রাজ্যগুলির আর্থিক স্বায়ত্তশাসন হ্রাস পেতে পারে। ফিসক্যাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্টের মতো বিষয়গুলি আরও কঠোরভাবে প্রয়োগ করা হতে পারে। প্রসঙ্গত এব্যাপারে গত ২০০৩ সালে আইন তৈরি করা হয়েছিল।
- সরকারের সম্ভাব্য বড় সিদ্ধান্তগুলি উল্লেখ করতে গিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, অভিন্ন দেওয়ানি বিধি এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মতো বিষয়গুলি নিতে দ্রুত অগ্রসর হতে পারে নতুন সরকার।
- দুর্নীতি বিরোধী ব্যবস্থায় কাঠামোগত এবং কার্যক্ষম পরিবর্তন দেখা যেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারেই বলেছেন, ভোটের ফল বেরনোর পরে কড়া ব্যবস্থা নেওয়া শুরু হবে।
- বিশেষ আদালতের কাঠামোগত পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন নরেন্দ্র মোদী সরকার।
- ভারত আগ্রাসী কূটনীতি নিয়ে এগোতে পারে। যা কিনা আগে দেখা যায়নি। যাকে বিশ্বে ভারতের সংকল্প বিস্তার বলেও ব্যাখ্যা করতে পারেন নরেন্দ্র মোদী।
- যে বিষয়গুলো আগে পাবলিক ডিসকোর্সের অংশ ছিল না, সেগুলো দেখা যেতে পারে।












Click it and Unblock the Notifications