Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন মোদী! বেছে নিয়েছেন নীতীশের রাজ্য

Lok Sabha Election 2024: ইন্ডিয়া ব্লক যখন আসন সমঝোতায় ব্যস্ত, সেই সময় লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার থেকে সেই প্রচার শুরু করতে চলেছেন বলে সূত্রের খবর। ১৩ জানুয়ারি বিহারের চম্পারনে সমাবেশের মাধ্যমে দলের লোকসভা নির্বাচনের প্রচারের দামামা বাজিয়ে দিতে চলেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ১৩ জানুয়ারি বিহার সফরে প্রধানমন্ত্রী মোদী বিহার জুড়ে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বিহারে লোকসভার আসন ৪০ টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি রাজ্য থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন, যেখানে গত নির্বাচনে ৩৯ টি আসন পেয়েছিল এনডিএ। আর বাকি আসনটি গিয়েছিল কংগ্রেস দখলে। পরে অবশ্য নীতীশ কুমারের জেডিইউ এনডিএ থেকে আলাদা হয়ে যান। এবার বিহারের চল্লিশটি আসনে জয়ের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মাদী ছাড়াও, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাও বিহারে হওয়া সমাবেশগুলিতে ভাষণ দেবেন।

Lok Sabha Election 2024

প্রাথমিক ভাবে জানা গিয়েছে প্রধানমন্ত্রী মোদী জানুয়ারিতেই বেগুসরাই, বেত্তিয়া ও ঔরঙ্গাবাদের জনসভায় ভাষণ দেবেন। অমিত শাহ জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সীতামারি, মাধেপুরা এবং নালন্দার সমাবেশে ভাষণ দেবেন। আর বিজেপির সভাপতি জেপি নাড্ডা বিহারের সীমাঞ্চল ও পূর্বাঞ্চলে সমাবেশ করতে পারেন বলে জানা গিয়েছে।

এদিকে ফেব্রুয়ারির শুরুতে অন্তর্বর্তী বাজেটের পরেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। সেই পরিস্থিতিতে প্রার্থী তালিকা নিয়েও প্রস্তুতি তুঙ্গে গেরুয়া শিবিরে। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের পরেই বিজেপি তাদের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। সেই তালিকায় দেড়শোর কাছাকাছি প্রার্থীর নাম থাকতে পারে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, এবার বিজেপি তাদের প্রার্থী তালিকায় এক তৃতীয়াংশ আসনে বর্তমান সাংসদের পরিবর্তন করতে পারে। এছাড়া প্রার্থী নির্বাচন করতে গিয়ে বিজেপির তরপে কিছু মানদণ্ডও রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে, তিনবারের বেশি সাংসদ হওয়া, ৭০-এর বেশি বয়স হওয়া এবং লোকসভা কেন্দ্রে জনপ্রিয়তা।

২০১৯-এর নির্বাচনে বিজেপির বিহারের ৪০ টি আসনের মধ্যে ১৭ টি আসনে প্রার্থী দেয়নি। সেই রাজ্য থেকেই নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত ২০১৯-এর নির্বাচনে বিজেপি ৫৪৩ টি আসনের মধ্যে ৪৩৬ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছিল ৩০৩টি আসন। এবার তারা স্লোগানে ৪০০ পার করার ডাক দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+