Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে বিজেপির তহবিলে অনুদান সংগ্রহ চলছে, মোদী কত দিলেন?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের জন্য বিজেপির দলীয় তহবিলে অর্থ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে ১ মার্চ থেকে। এবার সেই তহবিলে অনুদান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার চেয়ে দ্বিগুণ অর্থ প্রদান মোদীর। যদিও সেই পরিমাণ চমকে দেওয়ার মতোই।

কেন্দ্রীয় সরকার যে ইলেক্টরাল বন্ড চালু করেছিল সুপ্রিম কোর্ট সম্প্রতি তাতে নিষেধাজ্ঞা জারি করেছে। এই বন্ড থেকে সবচেয়ে বেশি আয় হতো বিজেপিরই। যা দলীয় তহবিলের মোট অর্থের অর্ধেকেরও বেশি। এই ইলেক্টরাল বন্ডে টাকা ঢেলে বিজেপিকে খুশি করে বিনিময়ে অনেক অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও উঠতো।
এবার ইলেক্টরাল বন্ড না থাকায় নয়া ব্যবস্থা চালু করেছে বিজেপি। নমো অ্যাপের মাধ্যমেই বিজেপির তহবিলে অনুদান দেওয়ার বন্দোবস্ত হয়েছে। এই প্রক্রিয়া শুরু হয়েছিল জেপি নাড্ডার দলীয় তহবিলে ১ হাজার টাকা অনুদান দেওয়ার মাধ্যমে। এবার মোদীও এগিয়ে এলেন।
I am happy to contribute to @BJP4India and strengthen our efforts to build a Viksit Bharat.
— Narendra Modi (@narendramodi) March 3, 2024
I also urge everyone to be a part of #DonationForNationBuilding through the NaMoApp! https://t.co/hIoP3guBcL pic.twitter.com/Yz36LOutLU
আজ নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে দলীয় তহবিলে ২ হাজার টাকা অনুদান দেওয়ার রশিদের ছবি পোস্ট করে লিখেছেন, বিজেপিকে এই অনুদান প্রদান করে বিকশিত ভারত গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে শক্তিশালী করার শরিক হতে পেরে ভালো লাগছে। নমো অ্যাপের মাধ্যমে অনুদান প্রদান করে দেশ গড়ার কাজে সকলকে শরিক হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, ২০২১-২২ অর্থবর্ষে বিজেপি অনুদান পেয়েছিল ৬১৪ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তা বেড়ে হয়েছিল ৭১৯ কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষে কংগ্রেস ডোনেশন বাবদ আয় করেছিল ৯৫.৪ কোটি টাকা। তা ২০২২-২৩ অর্থবর্ষে কমে দাঁড়ায় ৭৯ কোটি টাকায়। উল্লেখ্য, রাজনৈতিক অনুদান প্রদানের জন্য কোম্পানিগুলি আয়কর আইনে ৮০জিজিবি ও বাকিরা ৮০ জিজিসি ধারায় ছাড় পেতে পারেন।












Click it and Unblock the Notifications