Lok Sabha Election 2024: লক্ষ্য লোকসভা নির্বাচনে জয়! NDA সাংসদের 'মন্ত্র' দিলেন প্রধানমন্ত্রী মোদী

বড় জোর আটমাস পরেই লোকসভা নির্বাচন। বিজেপি লোকসভা নির্বাচনের প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ বুধবার এনডিএ জোটের ৪৮ জন সাংসদকে নিয়ে বৈঠক করেন। সেখানে তিনি জনগণের কাছে পৌঁছতে জয়ের মন্ত্র দেন।

প্রধানমন্ত্রী এনডিএ সাংসদদের উদ্দেশে বলেন, সাংসদদের নিজের নিজের এলাকায় কল সেন্টার স্থাপন করতে হবে। এর মাধ্যমে সরকার এহং নিজের কাজ জনগণের কাছে পৌঁছে দিতেও আহ্বান জানিয়েছেন তিনি।

Lok Sabha Election 2024: নরেন্দ্র মোদী

সূত্রের আরও খবর, প্রধানমন্ত্রী সাংসদদের বলেছেন, তাদের পেশাদার সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের নিয়োগ করা উচিত। এর মাধ্যমে বিরোধী দল ও প্রার্থীরা যে বিভ্রান্তি তৈরি করছেন কিংবা করবেন, তা দূর করা যাবে। প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, এখন থেকে নির্বাচন পর্যন্ত নিজের লোকসভা কেন্দ্রের মানুষদের মধ্যে সর্বাধিক সময় কাটাতে হবে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী বুধবার তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, কেরল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি ও লাক্ষাদ্বীপের ৪৮ জন সাংসদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীরা জাতপাতের রাজনীতি করুক, কিন্তু বিজেপিকে দরিদ্রদের কল্যাণে কাজ করতে হবে। প্রত্যেক গরিবের জন্য দলের সাংসদদের কাজ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী মোদী এবারও প্রথম নয়, এর আগে ৩১ জুলাই এনডিএ সাংসদদের দুটি দলের সঙ্গেও বৈঠক করেছিলেন।

বিজেপির তরফে এনডিএ সাংসদদের ৪০ থেকে ৫০ জনের দলে ভাগ করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী সোমবার ৩১ জুলাই এনডিএ সাংসদদের যে দুটি দলের সামনে ভাষণ দেন, তার মধ্যে ছিল উত্তর প্রদেশের পশ্চিমাংশ থেকে বুন্দেলখণ্ড অঞ্চলের প্রায় ৪৫ জনের সাংসদদের একটি দল।

উত্তর প্রদেশের সাংসদদের সভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, শাসক জোট সমাজ ও দেশের সেবা করছে এবং জনগণের আশীর্বাদ পাচ্ছে। তিনি আরও বলেছিলেন, ইউপিএ তাদের নাম পরিবর্তন করে ইন্ডিয়া করতেই পারে, কিন্তু তাতে তাদের দুর্নীতি ও পাপ ধুয়ে যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+