Lok Sabha Election 2024: তোষণের রাজনীতি করছেন রাহুল! কংগ্রেসের ইস্তেহার নিয়ে আক্রমণ মোদীর

Lok Sabha Election 2024: সম্পত্তি প্রদান করার যে প্রতিশ্রুতি কংগ্রেস দিয়েছে তা নিয়ে আরও একবার আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার আর আলাদা করে মুসলিমদের কথা উল্লেখ করেননি। উত্তরপ্রদেশের আলিগড়ে এক জনসভায় গিয়ে এমনই মন্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

কার্যত সাধারণ মানুষকে তিনি সতর্ক করেন কংগ্রেস এবং বিরোধীদের উদ্দেশ্যে সম্পর্কে। প্রধানমন্ত্রীর (PmModi) দাবি, আসলে কংগ্রেস সাধারণ মানুষের সম্পত্তি কুক্ষিগত করে নিতে চাইছে। এর আগে রাজস্থানেও এই ইস্যুতে সরব হয়েছিলেন।

Lok Sabha Election 2024

সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের 'শেহেজাদা' বলেছে তাঁরা ক্ষমতায় এলে খতিয়ে দেখবে কারা কত রোজগার করে? এবং কাদের কত সম্পত্তি আছে। শুধু তাই নয়, কংগ্রেসে বলেছে সব সম্পতি সরকার নিয়ে নেবে এবং সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দেবে। ওদের নির্বাচনের ইস্তেহারে এই কথা বলা আছে বলেও তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি সতর্ক করার সুরে বলেন, মা বোনেদের কাছে যে সোনা থাকে স্ত্রীধন বলা হয়। কংগ্রেসের উদ্দেশ্য হল আইন তৈরি করে মহিলাদের কাছ থেকে সেই সম্পত্তি ছিনিয়ে নেওয়া। এর আগে গত রবিবার রাজস্থানে এক জনসভায় এই ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। আর তা নিয়ে চরম বিতর্ক হয় রাজনৈতিকমহলে।

প্রসঙ্গত ২০০৬ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দাবি করেছিলেন, দেশের সম্পদে প্রথম দাবি মুসলিমদের। রাজস্থানের সভা থেকে সেই প্রসঙ্গ টেনেও প্রধানমন্ত্রী আক্রমণ শানান। বলেন, কংগ্রেস চাইছে সাধারণ মানুষের সম্পত্তি নিয়ে অনুপ্রবেশকারী এবং অধিক সন্তান আছে তাঁদের হাতে তুলে দেওয়া।

তবে আলিগড়ের সভা থেকে কৌশলে মুসলিমদের কথা অবশ্য বলেননি। এমনকি কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কথাও উল্লেখ করেননি প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস এবং সমাজবাদী প্ররটি মুসলিমদের প্রকৃত উন্নয়ন করেনি। শুধু তোষনের রাজনীতি করে যাচ্ছে।

তিন তালাক বন্ধ করতে মোদী সরকার যে আইন এনেছে তাও তুলে ধরেন। বলেন, তিন তালাকের জন্য অনেক মা-বোনের জীবন নষ্ট হয়েছে। এবার লোকসভা নির্বাচনে একজোট হয়ে লড়েছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। আলিগড়ের সভা থেকে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবকে দুই 'শাহাজাদা' বলেওই কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগও তোলেন। আর তা নিয়ে একেবারে জোর তরজা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+