নিজের কেন্দ্র বারাণসীতে প্রচারে গিয়ে মহিলাদের প্রশংসা মোদীর! ভোটদান বৃদ্ধি করতে দিলেন উপদেশ
Lok Sabha Election 2024: নিজের কেন্দ্র মঙ্গলবার সন্ধেয় বারাণসীতে নরেন্দ্র মোদীর প্রচার। সেখানে মহিলাদের সামনে প্রধানমন্ত্রী তুলে ধরেন মহিলা-বিরোধী বিরোধী বনাম বিজেপির কল্যাণমূলক প্রকল্প। সবার কাছে প্রধানমন্ত্রী বিশেষ অনুরোধ করেন, যাতে তাঁরা সর্বোচ্চ সংখ্যায় ভোটদান করেন। তিনি বলেন, ২৫-৩০ জন মহিলাকে নিয়ে ঢোল-থালা বাজিয়ে গান গাইতে গাইতে ভোট কেন্দ্রে যান।
প্রধানমন্ত্রী বলেন, বিজেপি যদি সকাল দশটার আগে প্রতি বুথে ২৫-৩০ টা মিছিল করতে পারে, তাহলে ভোটের পরিসংখ্যান বেড়ে যাবে। প্রসঙ্গত বারাণসীতে সপ্তম অর্থাৎ শেষ পর্যায়ে পয়লা য়জুন ভোট রয়েছে।

বিরোধীদের আক্রমণ
এদিনের সভা অর্থাৎ নারী শক্তি সম্মেলনে প্রধানমন্ত্রী বিরোধী কংগ্রেস এবং সমাজবাদী পার্টিকে তীব্র আক্রমণ করেন। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস সংরযক্ষণ বিরোধী আর সমাজবাদী পার্টি আইনশৃঙ্খলা নিয়ে মোটেই ভাবিত নয়।
নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রয়াত সমাজবাদী পার্টি নেতা মূলায়ম সিং যাদবকে স্মরণ করে বলেন, যদি কিছু ঘটে তাহলে সমাজবাদী পার্টি বলবে, ছেলে ভুল করতে পারে। ছেলেদের এখন ভুল করতে দিন। তবে যোগীজি জানেন কীভাবে তাদের মোকাবিলা করতে হয়। প্রসঙ্গত মূলায়ম সিং যাদব মুম্বইয়ে দুটি গণধর্ষণে দোষী সাব্যস্ত তিনজনের মৃত্যুদণ্ডের বিষয়ে প্রশ্ন করে ক্ষোভ তৈরি করেছিলেন। ধর্ষণ মামলায় কি ফাঁসি হওয়া উচিত, সেই প্রশ্ন করে তিনি বলেছিলেন ওরা ছেলে, ওরা ভুল করে।
বিরোধীরা নারীবিরোধী
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ইন্ডিয়া ব্লক সবসমই নারী বিরোধী। তারা নারী সংরক্ষণের বিরোধিতা করে। যেখানেই তাদের সরকার ক্ষমতায়, সেখানেই মহিলাদের বসবাস করা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, বেনারসের মানু। উত্তর প্রদেশ ও বিহারের জঙ্গলরাজের সঙ্গে পরিচিত। তিনি বলেন, আমাদের বোন ও কন্যাদের বাড়ির বাইরে নিরাপত্তা না থাকার কারণে পড়াশোনা ছেড়ে বাড়িতে বসে থাকতে হয়েছিল।
প্রতি পরিবারে সঞ্চয়
তিনি বলেন, আবাসন, স্বাস্থ্য, বিনামূল্যে খাবার এবং ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের মতো সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবার টাকা সঞ্চয় করছে।
এলাকার সাংসদ হিসেবে কাজের বর্ণনা
এলাকার সাংসদ হিসেবে তিনি কী করেছেন, তারও বর্ণনা দেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, প্রতিটি বাড়িতে শৌচাগার তৈরি করে দেওয়া হয়েছে। বিনামূল্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিনামূল্যে প্রায় তিনলক্ষ লোকের ছানি অপারেশনের কথা উল্লেখ করেন তিনি।
আবেগপূর্ণ আবেদনে নরেন্দ্র মোদী বলেন, গত ১০ বছরে এই প্রথমবার মহিলারা সরকারের নীতি ও সিন্ধান্ত নিয়ে সামনে এসেছেন। তিনি বলেন, এটা নিয়ে বিশেষ আলোচনা করা হয়নি। তবে এটা দেশের সাফল্যের প্রধান কারণ বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যদি বাড়ি আপনাদের ছাড়া না চলে, তাহলে দেশ চলবে কীভাবে? তবে গত ৬০ বছরে সরকার এই বিষয়টি বুঝতে পারেনি বলে দাবি করেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications