Lok Sabha Election 2024: শনিবার নয়, রবিবার সম্ভবত প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী

Lok Sabha Election 2024: শনিবার নয়, রবিবার সম্ভবত প্রধানমন্ত্রী পদের জন্য শপথ (swearing-in ceremony) নেবেন নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। ফলাফল প্রকাশের পর থেকেই দিল্লির মসনদে বিজেপির সরকার গঠন নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়। যদিও বুধবার বিজেপি এবং সঙ্গে থাকা এনডিএ'র শরিকদের দীর্ঘ বৈঠক হয়।

বৈঠকে তেলেগু দেশম পার্টি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার লিখিত ভাবে নরেন্দ্র মোদীকে সমর্থনের কথা জানিয়েছে। আর এরপরেই সরকার গঠনের প্রস্তুতি (Lok Sabha Election 2024) শুরু হয়েছে।

Narendra modi

শপথগ্রহণের তারিখ নিয়েও তৈরি হয়েছে জটিলতা। জানা যাচ্ছিল, আগামী শনিবার অর্থাৎ ৮ তারিখ প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিতে পারেন। তবে সেদিন শপথগ্রহণ অনুষ্ঠান হচ্ছে না বলেই খবর। তবে শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ৯ জুন অর্থাৎ রবিবার হবে বলে জানা গিয়েছে।

তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য হিসাবেও শপথ নিতে পারেন। তবে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের তারিখ বদল হওয়াতে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী পদে চন্দ্রবাবু নাইডুরও শপথ গ্রহণের দিন বদল করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণের পরের দিন অর্থাৎ ৯ তারিখ চন্দ্রবাবু নাইডুর শপথের অনুষ্ঠান ছিল। কিন্তু দিন বদলের ফলে চন্দ্রবাবু নাইডুর শপথ নেবেন আগামী ১২ জুন।

বলে রাখা প্রয়োজন, ফলাফল প্রকাশের পরেই বুধবার সকালে শেষ মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হয়। যেখানে বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের বলেন, রাজনীতিতে হারজিত থাকবে। এরপরেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। রাইসিনা হিলে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের ইস্তফাপত্র দিয়েছেন। নিয়ম অনুযায়ী আগামী সরকার গঠন না হওয়া পর্যন্ত সরকারের দায়িত্ব নরেন্দ্র মোদীকে সামলানোর কথা বলেছেন রাষ্ট্রপতিকে।

যা খবর, শুক্রবারই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি পেশ করবেন নরেন্দ্র মোদী। তবে তার আগে ১১ টার সময় এনডিএ'য়ের একটি বৈঠক হবে। যেখানে সমস্ত শরিকরা উপস্থিতি থাকবেন বলে জানা গিয়েছে। এরপরেই শপথ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। জানা যাচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক দেশের প্রধানমন্ত্রীরা নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+