Lok Sabha Election: মোদীর উপস্থিতিতে বড় বৈঠক! রবিতেই তালিকা, কার কার নাম থাকতে পারে

Lok Sabha Election 2024: চলতি মাসের শুরুতেই দেশের দেড়শোরও বেশি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি! যার মধ্যে বাংলার ২০ টি লোকসভা আসনের প্রার্থীর নামও ছিল। যদিও পরে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে নিজের নাম তুলে নেন খোদ প্রার্থী নিজেই। এরপর থেকে কয়েক দফায় প্রার্থীর নাম প্রকাশ করেছে বিজেপি (BJP)।

কিন্তু বাংলার বাকি ২৩ আসনে প্রার্থীর নাম দেয়নি। ইতিমধ্যে রাজ্যের ৪২ টি লোকসভা আসনেই (Lok Sabha Election 2024) প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। নাম ঘোষণার পর থেকেই ময়দানে শাসকদলের প্রার্থীরা। সেখানে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি এখনও পর্যন্ত একাধিক আসনে প্রার্থীর নাম দিতে পারেনি।

Lok Sabha Election 2024

আর তা নিয়ে কটাক্ষও ছুঁড়ে দিয়েছে তৃণমূল। আর এই অবস্থায় নির্বাচনী কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ইতিমধ্যে দিল্লির বিজেপির সদর দফতরে সেই বৈঠক শুরু হয়েছে। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক শীর্ষ নেতা। সম্ভবত এদিনের বৈঠকেই বাংলা সহ দেশের একাধিক আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হতে পারে।

কিন্তু বাংলার ২৩ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে কেন এতদিন লাগছে? এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানিয়েছেন, তৃণমূলের মত আমাদের নয়। একটা সিস্টেম মেনে বৈঠক করে প্রার্থী চুড়ান্ত হয়। আগামীকাল অর্থাৎ রবিবার প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আর এহেন মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে যাবতীয় জল্পনা। কোন আসনে কে কে প্রার্থী হতে পারে সেই সমস্ত নাম নিয়ে চলছে বিশ্লেষণ।

যা খবর, সম্ভবত বারাকপুর লোকসভা আসন থেকে লড়াই করতে পারেন অর্জুন সিং, উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী হিসাবে নাম থাকতে পারে তাপস রায়ের। দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে শীলভদ্র দত্ত। বিজেপি প্রার্থী তালিকায় নাম থাকতে পারে মাসুম আখতারের।

তবে দিলীপ ঘোষের মেদিনীপুর আসন নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, সম্ভবত জেতা আসন তাঁকে ছাড়তে হতে পারে ভারতী ঘোষকে। বদলে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ। অন্যদিকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও আরও চমক বিজেপির প্রার্থী তালিকায় থাকতে পারে বলেই খবর।

সূত্রের খবরের ভিত্তিতে এই সমস্ত আসনে সম্ভাব্য এই প্রার্থীদের নাম থাকতে পারে। আগামীকাল রবিবার তালিকা প্রকাশ হলে কোন কেন্দ্রে কে প্রার্থী হলেন তা স্পষ্ট হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+