Lok Sabha Election: বারাণসী থেকে মনোনয়ন জমা মোদীর! পাশে পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী

Lok Sabha Election 2024: বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi Nomination)। তৃতীয়বারের জন্য ওই কেন্দ্র থেকে লড়াই করছেন তিনি।

সেই মতো একেবারে নিয়ম এবং সময় মেনে জেলাশাসকের দফতরে পৌঁছে যান প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi)। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এছাড়াও প্রধানমন্ত্রীর মনোনয়নে সাক্ষী থাকতে মঙ্গলবার সকালেই উত্তরপ্রদেশ পৌঁছে যান ১১ রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীর মনোনয়নের জন্য চারজন প্রস্তাবক (proposers) ছিলেন। তাঁরা হলেন পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী, বৈজনাথ প্যাটেল, লালচাঁদ কুশওয়াহা এবং সঞ্জয় সোনকার।

Narendra Modi

প্রস্তাবক ছাড়া প্রার্থীর মনোনয়নের সম্পূর্ণ হয় না। রিটার্নিং অফিসার চার প্রস্তাবকের স্বাক্ষর এবং তথ্য মিলিয়ে দেখে নেন। এরপরেই জেলা শাসকের দফতর থেকে বের হন প্রধানমন্ত্রী। সংতে ছিলেন নাড্ডা, একনাথ শিন্ডে সহ একাধিক শীর্ষ নেতা। অন্যদিকে নেতৃত্বের সঙ্গে আলোচনা এবং কর্মীদের উদ্দেশ্যে হাত এবং প্রণাম জানিয়ে নির্দিষ্ট কাজে বেরিয়ে পড়েন নরেন্দ্র মোদী।

বলে রাখা প্রয়োজন, সোমবার বিকেলেই বারাণসী পৌঁছে যান নরেন্দ্র মোদী। সেখানে পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে দীর্ঘ রোড শো করেন। এরপর রাতেই বিশ্বনাথ মন্দিরে যান প্রধানমন্ত্রী। বসেন বিশেষ পুজোয়। এরপর আজ মঙ্গলবার সকালে গঙ্গাপুজো করে দিন শুরু করেন নরেন্দ্র মোদী।

এরপর কাল ভৈরবের পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে যান নরেন্দ্র মোদী। দীর্ঘক্ষণের সঙ্গী হয়ে সবসময় প্রধানমন্ত্রীর পাশে থাকলেন যোগী আদিত্যনাথ। অন্যদিকে পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার জন্য সময় জানিয়েছিলেন।

বলে রাখা প্রয়োজন, প্রধানমন্ত্রী মোদী গত ২০১৪ এবং ২০১৯ সালে বারাণসী থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয় ছিনিয়ে নিয়েছিলেন। এবারও তিনি তৃতীয়বারের মতো বারাণসী কেন্দ্র থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। বিজেপি নেতৃত্বের দাবি, যে ভাবে বারানসীজুড়ে উন্নয়ন হয়েছে তাতে এবার নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধান আরও বাড়বে। মানুষ মন খুলে তাঁকে আশির্বাদ করবেন বলেও মন্তব্য বিজেপি নেতৃত্বের।

এখন দেখার সেখানে কি হয়। লোকসভা নির্বাচনের সপ্তম দফায় অর্থাৎ আগামী ১ জুন বারাণসীতে ভোট হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+