Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: রাম মন্দিরেই হ্যাটট্রিক নিশ্চিত মোদী সরকারের! NDA কতগুলি আসন পেতে পারে?

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন আসন্ন। কয়েক দিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে নির্বাচনের দিনক্ষণ। লোকসভার অধিবেশন শেষেই প্রহর গোনার পালা শুরু হয়ে গেল।

ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলই নির্বাচনের রণকৌশল সাজাতে শুরু করছে। বিরোধীদের ইন্ডিয়া জোট এখনও ছন্নছাড়া। আসন ভাগাভাগি প্রশ্নে বাড়ছে ফাটল। অন্যদিকে, আত্মবিশ্বাসী বিজেপি তথা এনডিএ।

Lok Sabha Election 2024: রাম মন্দিরেই হ্যাটট্রিক নিশ্চিত মোদী সরকারের!

বিজেপি নেতারা ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন, চারশোর বেশি আসন জিতে তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় ফিরবে নরেন্দ্র মোদী সরকার। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন, এনডিএ যে চারশো পার করবে, তা (মল্লিকার্জুন) খাড়গেও বলেছেন! বিজেপি একাই ৩৭০টি আসন জিতবে বলে আশা মোদীর।

আজ লোকসভা ভোট হলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ম্যাজিক ফিগার ছাড়িয়ে ৩৪৫টি আসনে জয়লাভ করবে বলে মুড অব দ্য নেশনের জনমত সমীক্ষায় প্রকাশ। এমনও বলা হয়েছে, এবারও বিজেপি এককভাবেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। বিজেপি একাই পেতে পারে ৩০৪টি আসন।

২০১৯ সালে বিজেপি ৩০৩টি আসনে জিতেছিল ৩৭.৭ শতাংশ ভোট পেয়ে। এনডিএ পেয়েছিল ৩৫৪টি আসন। সেবার কংগ্রেস পেয়েছিল ৫২টি আসন, ভোট পেয়েছিল ১৯.৬৬ শতাংশ। ইউপিএ পেয়েছিল ৯৩টি আসন। আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীদের ইন্ডিয়া জোট ১৬৬টি আসন পেতে পারে সমীক্ষায় প্রকাশ।

সমীক্ষকরা যাঁদের সঙ্গে কথা বলেছেন তাঁদের কাছ থেকে সামগ্রিকভাবে যে চিত্রটা সামনে আসছে তা হলো, বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ও জাতীয়তাবাদের জয়ধ্বনিই বিজেপিকে এগিয়ে রাখছে। উল্টোদিকে, বিরোধী জোটের ভাঙন, নানা মতানৈক্যে জোটের ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন ওঠা, মোদীর বিকল্প মুখ ঠিক না করতে পারা ভোগাবে ইন্ডিয়া জোটকে।

রাম মন্দিরের উদ্বোধন যে বিজেপি তথা এনডিএ-কে বিরাট মাইলেজ দিতে চলেছে তা উঠে এসেছে সমীক্ষার ফলাফলে। নরেন্দ্র মোদীকে কোন কারণে প্রধানমন্ত্রী হিসেবে মানুষ মনে রাখবেন? এই প্রশ্নই করা হয়েছিল সমীক্ষায় অংশ নেওয়া সকলকে। তার মধ্যে রাম মন্দির ইস্যুর ধারেকাছে অন্য কিছু নেই।

৪২ শতাংশ মানুষই গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠাকে নরেন্দ্র মোদী সরকারের সবচেয়ে বেশি সাফল্য বলে উল্লেখ করেছেন। বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তিকে তুলে ধরার কথা গুরুত্ব পেয়েছে ১৯ শতাংশের বক্তব্যে। কাশ্মীরে ৩৭০ ধারা রদকে সেরা সাফল্য বলে মনে করছেন ১২ শতাংশ মতদাতা।

৯ শতাংশ এগিয়ে রাখছেন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইককে, নোটবন্দিকে সেরা সাফল্য মনে করেন ৬ শতাংশ , করোনা পরিস্থিতিতে কোভিড-১৯ ম্যানেজমেন্টের কথা বলেছেন ৬ শতাংশ, দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করছেন ৫ শতাংশ মতদাতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+