Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Narendra Modi: বারাণসীতে নরেন্দ্র মোদীর হ্যাটট্রিক, কমল জয়ের ব্যবধান! পদত্যাগ দাবি মমতার

Narendra Modi: লোকসভা নির্বাচনে প্রত্যাশা অনুয়ায়ী ফল হয়নি বিজেপির। এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ঠিকই, কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

আজ সকালে গণনা শুরুর পর প্রথমদিকে নরেন্দ্র মোদী নিজেই পিছিয়ে ছিলেন বারাণসী কেন্দ্র থেকে। যদিও শেষ অবধি এই কেন্দ্র থেকে জয়ের হ্যাটট্রিক সেরেছেন মোদী। অবশ্য জয়ের মার্জিন কমেছে।

Narendra Modi

২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বারাণসী কেন্দ্র থেকে জিতেছিল ১৭ হাজার ২১১ ভোটে। ২০১৪ সালের নির্বাচনে নরেন্দ্র মোদী প্রথমবার এই কেন্দ্র থেকে জেতেন। সেবার মোদীর জয়ের ব্যবধান ছিল ৩ লক্ষ ৭১ হাজার ৭৮৪। আপ ছিল দ্বিতীয় স্থানে, তিনে ছিল কংগ্রেস।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধান বেড়ে হয় ৪ লক্ষ ৭৯ হাজার ৫০৫। ২০১৪ সালে বিজেপি বারাণসীতে পেয়েছিল ৫৬.৩৭ শতাংশ ভোট, ২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ৬৩.৬২ শতাংশ। সেবারও তৃতীয় স্থানে ছিল কংগ্রেস, লড়েছিলেন কংগ্রেসের অজয় রাই (Ajay Rai)।

এবারের লোকসভা নির্বাচনে অজয় রাই উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। মোদী জিতলেন ১,৫২,৫১৩ ভোটে। বিজেপির প্রাপ্ত ভোটের শতকরা হার ৯.৩৮ শতাংশ কমে হলো ৫৪.২৪ শতাংশ। বিজেপির প্রাপ্ত ভোটের হার ২০১৯ সালে ছিল ১৪.৩৮ শতাংশ, তা এবার বেড়ে হয়েছে ৪০.৭৪ শতাংশ।

এদিকে, কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকার কেন্দ্রে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে ইচ্ছেমতো আইন করতে পারবে না। নরেন্দ্র মোদী বলেছিলেন আসন সংখ্যা চারশো পার হবে। সেটাও হয়নি। উনি অনেক দল ভেঙেছেন। দেশের জনগণ ওঁকে ভেঙে দিলেন। এই ফল মোদীর নৈতিক পরাজয়। আমি দাবি জানাচ্ছি, এই নৈতিক পরাজয়ের দায় নিয়ে তিনি এবং অমিত শাহ পদত্যাগ করুন। ঔদ্ধত্যের বিরুদ্ধে রায় দিয়েছেন দেশের মানুষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+