Lok Sabha Election 2024: মিলিজুলি সরকার কেন চাইছে না দেশ? ইন্ডিয়া জোটকে শ্লেষে বিঁধে কী বললেন মোদী?

Lok Sabha Election 2024: ২০২৪ সালেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনী রণকৌশল সাজানোর কাজে ব্যস্ত শাসক, বিরোধী দুই শিবিরই। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ অনেকটাই এগিয়ে।

বিরোধীদের ইন্ডিয়া জোট এখনও অগোছালো। প্রথমত প্রধানমন্ত্রীর মুখ ঠিক করতে পারেনি বিরোধীরা। বিভিন্ন রাজ্যে আসন ভাগাভাগির বিষয়টিও জানুয়ারির আগে চূড়ান্ত হবে না। আসন ভাগাভাগির বিষয়টি প্রভাব ফেলবে জোটের শক্তির ক্ষেত্রেও।

Lok Sabha Election 2024: মিলিজুলি সরকার কেন চাইছে না দেশ?

২০২৪ সালে বিজেপি যে হ্যাটট্রিক করে কেন্দ্রের শাসনভার দখলে রাখবে, সে ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপিকে দেশের জনগণের ন্যাচরাল চয়েস বলেও উল্লেখ করেছেন তিনি। গোটা দেশ মিলিজুলি সরকার যে চায় না, সেটাও জোর গলায় দাবি করেছেন মোদী।

মোদীর কথায়, দেশের সাধারণ নাগরিক, বিশেষজ্ঞ থেকে শুরু করে জনমত গঠনকারী এবং সংবাদমাধ্যম, সকলেই একমত যে আমাদের দেশে মিলিজুলি সরকারের দরকার নেই। এই ধরনের সরকার থাকার ফলে রাজনৈতিক অস্থিরতায় আমাদের ৩০ বছর নষ্ট হয়েছে। গভর্ন্যান্সের অভাব ছিল। মিলিজুলি সরকারের আমলে তোষণ, দুর্নীতির সাক্ষী থেকেছেন দেশবাসী।

মোদীর দাবি, মানুষের কাছে বিজেপির স্বাভাবিক পছন্দ হয়ে ওঠার মূল কারণ আগে যখন জোট সরকার গঠিত হয়েছিল তখন সেখানে বেশি পরিমাণে ছিল নৈরাশ্যবাদ। জনগণের মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল। বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি খুবই খারাপ অবস্থায় পৌঁছেছিল। এই পরিস্থিতি বদলাতে তিনি জনগণের সেবায় নিজের সবটুকু নিয়োজিত করেছেন বলে দাবি মোদীর।

বর্তমানে লোকসভায় বিজেপির ৩০৩ জন নির্বাচিত সাংসদ রয়েছেন। তবে কর্নাটক বিধানসভা নির্বাচনে পরাজয়ের ফলে এখন দক্ষিণ ভারতের কোথাও বিজেপি সরকার ক্ষমতায় নেই। যদিও মোদীর দাবি, লোকসভা আসনের নিরিখে এখনও দক্ষিণ ভারতে বিজেপিই একক সংখ্যাগরিষ্ঠ দল।

মোদী সাক্ষাৎকারে বলেছেন, দেশের কোনও প্রান্ত নেই যেখানে আমাদের প্রতি মানুষের সমর্থন নেই। কেরলে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বিজেপি প্রধান বিরোধী দল। জনগণের জন্য প্রভূত কাজ করছে বিজেপি। ৬ মাস আগেও কর্নাটকে আমাদের সরকার ছিল। এখন পুদুচেরীতে রয়েছে। ১৬টি রাজ্যে রয়েছে বিজেপি সরকার। ৮ রাজ্যে প্রধান বিরোধী দল।

ব্রাহ্মণ-বেনিয়া পার্টি, হিন্দিভাষীদের পার্টির মতো তকমাও বিজেপির গায়ে আর নেই, তার বড় প্রমাণ বিভিন্ন নির্বাচন। তেমনই দাবি নরেন্দ্র মোদীর। উত্তর-পূর্ব রাজ্য, বিশেষ করে খ্রিস্টান অধ্যুষিত রাজ্যেও বিজেপির শক্তিবৃদ্ধির কথা গুরুত্ব পেয়েছে মোদীর কথায়। তিনি বলেন, উত্তর-পূর্বে ৬ রাজ্যে বিজেপি সরকার। ২০১৪ সালে তার একটিতেও আমাদের সরকার ছিল না। খ্রিস্টান অধ্যুষিত নাগাল্যান্ড, মেঘালয়েও বিজেপি সরকারে রয়েছে।

মোদী আরও বলেন, ১৯৮৪ সালে বিজেপির ২ জন সাংসদ ছিলেন। সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ৩০৩-এ। জনগণের সমর্থন না থাকলে জাতীয় রাজনীতিতে বিজেপি দেশের সর্বত্র এতটা শক্তিধর হতে পারত কিনা সেই প্রশ্নও তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+