ওরা দেশ ভাঙতে চায়! গোয়ার কংগ্রেস প্রার্থীর 'বিতর্কিত' মন্তব্যে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মোদীর

Lok Sabha Election 2024: কংগ্রেসের দক্ষিণ গোয়ার প্রার্থীর মন্তব্যকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাহুল গান্ধীকে নিশানা করে বলেছেন, ওরা বিআর আম্বেদকরের সংবিধানকে অবমাননা করছেন এবং দেশকে ভাঙার চেষ্টা করছেন।

প্রসঙ্গত কংগ্রেসের দক্ষিণ গোয়ার প্রার্থী ভিরিয়াতো ফার্নান্ডেজ জনসভায় ভাষণ দেওয়ার সময় বলেছেন, পর্তুগিজ শাসন থেকে মুক্তি পাওয়ার পরে গোয়ার ওপরে ভারতীয় সংবিধান জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল।

narendra modi

প্রচারের গোয়ার কংগ্রেস প্রার্থীর নাম
এই মন্তব্যের ঊল্লেখ করে এদিন প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের মহাসমুন্দে জনসভায় বলেছেন, কংগ্রেসের গোয়ার প্রার্থী বলেছেন, ভারতের সংবিধান তাদের রাজ্যে প্রযোজ্য নয়। তিনি স্পষ্ট করে বলেছেন, গোয়ার ওপরে সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। তিনি আরও দাবি করেন, আগে কংগ্রেসের শাহজাদা একথা বলেছিলেন। প্রসঙ্গত কংগ্রেসে পরিবারবাদ বোঝাতে এবং রাহুল গান্ধীকে উল্লেখ করতে প্রধানমন্ত্রী মোদী এই শব্দ ব্যবহার করে থাকেন।

প্রধানমন্ত্রীর জিজ্ঞাসা
প্রধানমন্ত্রী মোদী প্রশ্ন করেন, এটা কি বাবা সাহেব আম্বেদকর এবং সংবিধানের অপমান নয়? তিনি এবিষয়টিকে দেশ ভাঙার সুচিন্তিত ষড়যন্ত্রের অংশ বলেও বর্ণনা করেন। তিনি কটাক্ষ করে বলেন, আজ তারা গোয়ায় সংবিধান,কে অস্বীকার করছে, কাল তারা সারা ভারতে বিআর আম্বেদকরের সংবিধানকে অস্বীকার করার চেষ্টা করবে।

প্রধানমন্ত্রীর মন্তব্য তাৎপর্যপূর্ণ
প্রধানমন্ত্রীর মন্তব্য তাৎপর্যপূর্ণ। কেননা কংগ্রেস বলেছে, নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে সংবিধান পরিবর্তন করবেন। এব্যাপারে উত্তর কন্নড়ের বিজেপি সাংসদ অনন্ত হেগডে বলেছিলেন, এনডিএ যদি ৪০০ আসন পায়, তাহলে সংবিধান সংশোধন সম্ভব। তবে বিজেপি অনন্ত হেগডেকে তাদের প্রার্থী তালিকা থেকে বাদ দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিজেপিকে বাদ দিন, বাবাসাহেব আম্বেদকর নিজেও সংবিধান বাতিল করতে পারবেন না।

ঠিক কী বলেছিলেন কংগ্রেস প্রার্থী
দক্ষিণ গোয়ার কংগ্রেস প্রার্থী ভিরিয়াতো ফার্নান্ডেজ বলেছেন, ভারতের সংবিধান ১৯৫৯-এর ২৬ জানুয়ারি কার্যকর হয়েছিল। ফলে ১৯৬১ সালে গোয়া যখন পর্তুগিজ শাসন থেকে মুক্ত হয় তখন তাদের ওপরে ভারতের সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেছেন, জওহরলাল নেহরু বলেছিলেন, স্বাধীনতার পরবর্তী গোয়া তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু তাদের ভাগ্য অন্য কেউ নির্ধারণ করছে।

স্বেচ্ছাসেবী সংস্থা গোয়েঞ্চো অ্যাওয়ের প্রতিনিধি হিসেবে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে ভিরিয়াতো ফার্নান্ডেজ বলেছিলেন, পর্তুগিজ পাসপোর্ট নেওয়া গোয়ানিজদের দ্বৈত নাগরিকত্ব দেওয়া হোক। তারা রাহুল গান্ধীর সামনে বারোটি দাবি রেখেছিলেন। তার মধ্যে ছিল দ্বৈত নাগরিকত্বের বিষয়টিও। তবে রাহুল গান্ধী বলেছিলেন ওই দাবি সংবিধান সম্মত না হলে তা বিবেচনা করা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+