Lok sabha Election 2024: এখনই নির্বাচন হলে আধিপত্য কার? কার কটি আসন? INDIA TV-CNX জনমত সমীক্ষা একনজরে

যদি লোকসভা নির্বাচন এখনই অনুষ্ঠিত হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট ৩১৫ টি আসন নিয়ে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। ইন্ডিয়া টিভি-সিএনএক্সের জনমত সমীক্ষায় এমনটাই দেখানো হয়েছে। ৫৪৩ টি আসনের মধ্যে এনডিএ ৩১৫ টি আসন পেতে পারে বলে জানিয়েছে ওই সমীক্ষা।

ইন্ডিয়া টিভি-সিএনএক্সের জনমত সমীক্ষায় বলা হয়েছে বিরোধী ইন্ডিয়া ব্লক ১৭২ টি আসন পেতে পারে। আঞ্চলিক দল এবং নির্দলরা পেতে পারে ৫৬ টি আসন। এই জনমত সমীক্ষায় বলা হয়েছে, লোকসভায় বিজেপির শক্তি ৩০৩ থেকে ২৯৩-এ নেমে আসতে পারে। অন্যদিকে প্রধান বিরোধী কংগ্রেসের আসন ৫২ থেকে বৃদ্ধি পেয়ে ৭০ হতে পারে।

Lok sabha Election 2024

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস লোকসভায় ৩০ টি আসন নিয়ে তৃতীয় বৃহত্তম দল হতে পারে। যা গতবারের থেকে আটটি বেশি। বাকি আসন পেতে পারে এনডিএ। তামিলনাড়ু থেকে ডিএমকে ২১ টি আসন নিয়ে চতুর্থ বৃহত্তম দল হতে পারে। যা গতবারের থেকে তিনটি কম।

মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে শিবসেনার আসন সংখ্যা বর্তমানে ছয় থেকে বেড়ে আট হতে পারে। উল্টোদিকে একনাথ শিন্ডের শিবসেনার শক্তি বারো থেকে চারে নেমে যেতে পারে। এখনই নির্বাচন হলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপ লোকসভায় একটি আসন বাড়িয়ে নিতে পারে। আসন বাড়িতে নিতে পারে ওড়িশার বিজু জনতা দলও। তাদের আসন সংখ্যা ১২ থেকে বেড়ে ১৩ হতে পারে।

প্রধানমন্ত্রী মোদীর সব থেকে বড় জয় আসতে পারে উত্তর প্রদেশ থেকে। এখনই নির্বাচন হলে সেখানে ৮০ টির মধ্যে ৭৩ টি আসনে জয় পেতে পারে বিজেপি ও তার সহযোগীরা। ৭১ টি আসন বিজেপি একাই পেতে পারে। বিরোধী ইন্ডিয়া ব্লক উত্তর প্রদেশে সাতটি আসনে জয় পেতে পারে।

গুজরাতের ২৬ টি লোকসভা আসন এবং উত্তরাখণ্ডের পাঁচটি আসনের সবকটিতেই সুইপ করতে পারে বিজেপি। কর্নাটকে এনডিএ ২৮ টি আসনের মধ্যে ১৮টি আসনে জয় পেতে পারে। বিরোধী ইন্ডিয়া ব্লক তথা কংগ্রেস সেখানে ১০ টি আসন পেতে পারে। প্রতিবেশী রাজ্য কেরলে ইউডিএফ এবং এলডিএফ কুড়িটি আসনেই জয়লাভ করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+