Lok Sabha Election 2024: বিধ্বংসী ঝড়ে বিধ্বস্ত উত্তর! ভেঙেছে একাধিক বুথ, বৈঠকে কমিশন

Lok Sabha Election 2024: মাত্র চার মিনিটের বিধ্বংসী ঝড় (Stom at north bengal)! আর তাতেই লন্ডভন্ড উত্তরবঙ্গের একাংশ। ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের। ভয়ঙ্কর ঝড়ের কারণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ জনের। আহত শতাধিকেরও বেশি মানুষ। যাদের উত্তরবঙ্গের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করছেন। কিন্তু কয়েক মিনিটের বিধ্বংসী ঝড়ে সম্পূর্ণ বিপর্যস্ত একাধিক বুথ। এমনটাই দাবি নির্বাচন কমিশনের (Election Commission of India)।

Lok Sabha Election 2024

ইতিমধ্যে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিন ঘোষণা হয়ে গিয়েছে। প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল নির্বাচন রয়েছে দেশে। দেশের একাধিক আসনের পাশাপাশি প্রথম দফায় জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারেও নির্বাচন হবে। ফলে হাতে বেশি দিন বাকি নেই। আর এই সময় চার মিনিটের এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। নির্বাচনের মুখে সেটাই বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে।

যদিও ভয়ঙ্কর ঝড়ের ২৪ ঘন্টার মধ্যেই জরুরি ভিত্তিতে বৈঠকে বসল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেন কমিশনের আধিকারিকরা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় নির্বাচন সম্পন্ন করতে কতটা প্রতিবন্ধকতা হয়ে উঠেছে এই ভয়াবহ ঝড়, তা খতিয়ে দেখা হয়েছে।

বৈঠক শেষে রাজ্যের অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী জানান, জলপাইগুড়ি জেলায় ১১ টি পোলিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। খগুব শীঘ্রই তা সারানোর কাজ শুরু হবে। সংশ্লিষ্ট মহলকে ওই বুথগুলি সারানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়ার উপর কমিশনের তরফে নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে গরমের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। তাই কমিশনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। শুধু তাই নয়, বুথের মধ্যে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, ছাউনির ব্যবস্থা পোলিং স্টেশনগুলিতে তৈরি করার কথাও বলা হয়েছে।

পাশাপাশি প্রতিটি বুথে যাতে মেডিক্যাল টিম রাখা থাকে সেই বার্তাও এদিন বৈঠকে জেলা প্রশাসনকে অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী দিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও উত্তরবঙ্গের জেলা প্রশাসনের সঙ্গে কমিশনের আলোচনা হয়েছে বলে খবর।

অন্যদিকে দ্বিতীয় দফায় নির্বাচন তিনটি লোকসভা কেন্দ্রে। রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং কেন্দ্রে ভোট গ্রহণ হবে আগামী ২৬ এপ্রিল। সে বিষয়েও কমিশনের তরফে প্রস্তুতি চালানো হচ্চে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+