Lok Sabha Election 2024: বিরোধী জোটের বৈঠকে যাচ্ছেন না মমতা! জানালেন কারণও

Lok Sabha Election 2024: শেষ এবং সপ্তম দফার ভোটের দিনই বৈঠকে বসছে বিজেপি বিরোধী 'ইন্ডি' জোট। আগামী ১ জুন বাংলা সহ দেশের একাধিক লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। যার মধ্যে বহু হেভিওয়েট কেন্দ্র রয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে সেদিনই রণকৌশলে শান দিতে চাইছে ইন্ডিয়া জোটের (INDIA bloc meeting) নেতারা।

ফলাফল প্রকাশের (Lok Sabha Election 2024) আগে তাৎপর্যপূর্ণ এই বৈঠকে সম্ভবত যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কিংবা অভিষেক (Abhishek Banerjee) কেউই। এমনকি তৃণমূলের কোনও প্রতিনিধিও যোগ দেবেন না বলেই সূত্রের খবর। এই প্রসঙ্গে মমতা জানিয়েছেন, ১ তারিখ তো 'ইন্ডিয়া' জোটের মিটিং রয়েছে।

Lok Sabha Election 2024

কিন্তু আমি জানিয়ে দিয়েছে যোগ না দিতে পারার কথা। বাংলা, বিহার সহ একাধিক রাজ্যে নির্বাচন রয়েছে। কীভাবে যাওয়া সম্ভব! এমনকি অখিলেশও কীভাবে যোগ দেবে তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন ছাড়াও এই মুহূর্তে ত্রাণকার্য তত্বাবধান করা বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য সুপ্রিমোর।

১লা জুন উত্তর এবং দক্ষিণ কলকাতা সহ রাজ্যের একাধিক লোকসভা আসনে (Lok Sabha Election 2024) নির্বাচন রয়েছে। ভোট দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।

হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই দেশে শেষ দফার ভোট (Lok Sabha Election 2024) গ্রহণ। আগামী ১ জুন গোটা দেশে সপ্তম দফার ভোট। আগামী ৫ বছরের জন্য সরকার নির্বাচনের রায়দান শেষ হয়ে যাবে। কে বসবেন দিল্লির মসনদে তার রায়দান ইভিএম বন্দি করবেন গোটা দেশের মানুষ।

চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন। আর তার আগে শনিবার অর্থাৎ ১লা জুনই হঠাৎ করে কেন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট বৈঠকে (INDIA bloc meeting) বসতে চায় তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজধানী দিল্লিতে বৈঠক ডাকা হয়েছে বলে খবর।

মনে করা হচ্ছে এই বৈঠকে ইন্ডিয়া জোটের (INDIA bloc meeting) ভবিষ্যতের রণকৌশল কী হবে তা নিয়েই আলোচনা হবে। ইন্ডিয়া জোটের অধিকাংশ সদস্যই উপস্থিত থাকবেন এই বৈঠকে, এমনটাই মনে করা হচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ই, বৈঠকে থাকবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব সহ বিরোধী দলের একাধিক নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+