Lok Sabha Election 2024: মহিলা প্রধানমন্ত্রী পেতে চলেছে দেশ! কর্নাটকের জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীতে জল্পনা
কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফল তিনি অক্ষরে অক্ষরে ফলিয়ে দিয়েছিলেন। কংগ্রেস জিতেছিল কর্নাটক নির্বাচনে। এবার সেই জ্যোতিষী লোকসভ নির্বাচন ২০২৪ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন। তিনি এবার জানালেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন একজন মহিলা।
অর্থাৎ ২০২৪ সালে ভারত একজন মহিলা প্রধানমন্ত্রী পাবে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর শাসনের অবসান ঘটতে চলেছে এবার। কর্নাটকের টিপটুর জ্যোতিষী ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে এমনই চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছেন। নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের উপর ভিত্তি করে তিনি এই ভবিষ্যদ্বাণী করেছেন বলেও জানান।

কর্নাটকের তরুণ জ্যোতিষী ডক্টর যশবন্ত গুরুজি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিজয়ের কথা জানিয়েছিলেন তাঁর ভবিষ্যদ্বাণীতে। এবার টিপটুরের নোনাভিনাকের শনি মন্দিরের ওই ধর্মাধিকারী লোকসভা নির্বাচনের পর দেশ একজন মহিলা প্রধানমন্ত্রী পেতে চলেছে বলে ভবিষ্যদ্বাণী করলেন।
তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন ২০২৪ সালের নির্বাচনে কোনও দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন ভাঙা ম্যান্ডেট নিযেই দেশে একজন মহিলা প্রধানমন্ত্রী পাবে। অর্থাৎ কেন্দ্র এবার জোট সরকার হবে। তবে তিনি নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে যে ভবিষ্যদ্বাণী রচনা করেছেন, তাতে কিছু যদি-কিন্তু রয়েছে।
কর্নাটকরে তরুণ ওই জ্যোতিষী জানিয়েছেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মহা শিবরাত্রি উৎসবের পর ভারতে নেতৃত্ব বদল হবে। যদি উৎসবের আগে নির্বাচন হয় তবে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবেন। কিন্তু ফেব্রুয়ারির পরে নির্বাচন হলে পরিবর্তন অবশ্যম্ভাবী। সেক্ষেত্র দেশ পাবে মহিলা প্রধানমন্ত্রী।
কিন্তু সেই মহিলা প্রধানমন্ত্রী কে? কার মাথায় উঠতে পারে প্রধানমন্ত্রিত্বের কুর্সি? ইন্ডিয়া জোটের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে কে প্রধানমন্ত্রী হবেন? তার উত্তরে জ্যোতিষী গুরুজি বলেন, ফেব্রুয়ারির পরে তিনি এই ব্যাপারে ভবিষ্যদ্বণী করবেন।
কর্নাটকের জ্যোতিষীর এই ভবিষ্যদ্বাণীতে বেজায় খুশি ইন্ডিয়া জোট। ভবিষ্যদ্বাণী কংগ্রেস-সহ বিরোধী দলগুলির কানে সঙ্গীতের মতো বাজছে। কংগ্রেস ডঃ যশবন্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সম্প্রতি। তা ভাইরালও রয়েছে নেট দুনিয়ায়।












Click it and Unblock the Notifications