LS Election 2024 Opinion Poll: দক্ষিণ ভারত হাসি ফোটাবে মোদীর মুখে? জনমত সমীক্ষায় বিরাট আভাস
India TV-CNX Opinion Poll: লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতে ভালো ফল করাকে পাখির চোখ করেছে বিজেপি। একাধিক কর্মসূচিতে দক্ষিণ ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মন্দির দর্শন থেকে প্রকল্প উদ্বোধন, রোড শো-র মাধ্যমে দক্ষিণ ভারতে ঝড় তোলার প্রয়াস মোদীর। কিন্তু প্রশ্ন হলো, এ সবে কতটা লাভবান হবে বিজেপি?

আজ নরেন্দ্র মোদীর কর্মসূচি ছিল চেন্নাইয়ে। গত তিন মাসে তামিলনাড়ুতে এই নিয়ে তৃতীয়বার গেলেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তামিলনাড়ুতে পেয়েছিল ১টি আসন। ২০১৯ সালে ফিরতে হয়েছিল খালি হাতে। কিন্তু ইন্ডিয়া টিভি-সিএনএক্স জনমত সমীক্ষায় বিজেপির আসন বাড়ার ইঙ্গিত।
২০১৪ সালের লোকসভা ভোটে তামিলনাড়ুতে ৩৭টি আসন পায় এআইএডিএমকে। ডিএমকের পাশে ছিল শূন্য। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৩৯টি আসনের মধ্যে ডিএমকে পায় ২৪টি, এআইএডিএমকে নেমে এসেছিল একে। এই দুই দলের সঙ্গে জোট না করেও বিজেপির এবার সেরা ফল হবে বলে সমীক্ষায় প্রকাশ।
India TV-CNX Opinion Poll-এর সর্বশেষ সমীক্ষায় দেখা যাচ্ছে, তামিলনাড়ু-পুদুচেরীর মোট ৪০টি আসনের মধ্যে ডিএমকে পেতে পারে ২০টি আসন, এআইএডিএমকে পেতে পারে ৪টি আসন, পাঁচটি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। কংগ্রেস ৬টি ও অন্যরা ৫টি আসনে জিততে পারে।
কর্নাটকে এবারও বিজেপি ঝড়ের আভাস মিলেছে। ২৮টি আসনের মধ্যে বিজেপি ২২টি, কংগ্রেস ৪টি ও জেডিএস ২টি আসনে জিততে পারে বলে সমীক্ষায় দেখানো হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কর্নাটকে বিজেপি পেয়েছিল ২৫টি আসন। এবার তাদের সঙ্গে জেডিএসের জোট রয়েছে।
কেরলে গত লোকসভা নির্বাচনে ২০টি আসনের মধ্যে ১৯টিতে জিতেছিল ইউডিএফ। এবার ইউডিএফ ১১টি আসনে জিততে পারে বলে জনমত সমীক্ষায় প্রকাশ। বিজেপি জিততে পারে ৩টি আসনে, ৬টি আসন যেতে পারে এলডিএফের ঝুলিতে। শশী থারুরের তিরুঅনন্তপুরম আসনটি ছিনিয়ে নিতে পারে বিজেপি।
তেলঙ্গানার ১৭টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে ৫টি আসনে, কংগ্রেস পেতে পারে ৯টি আসন। ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস ২টি ও এআইএমআইএম পেতে পারে একটি আসন। অন্ধ্র প্রদেশে কংগ্রেস ও বিজেপিকে খালি হাতে ফিরতে হবে বলে জনমত সমীক্ষায় প্রকাশ। ২৫টি আসনের মধ্যে জগনের ওয়াইএসআরসিপি পেতে পারে ১৫টি আসন, তেলুগু দেশম পার্টির ঝুলিতে আসতে পারে ১০টি আসন। সেক্ষেত্রে জগনের দলের ৭টি আসন হাতছাড়া হতে পারে, টিডিপির ঝুলিতে যেতে পারে আসনগুলি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications