Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024 Exit Poll: গেরুয়া আবিরে ঢাকা পড়তে পারে তেলেঙ্গানা! দেখুন বুথ ফেরত সমীক্ষা

Lok Sabha Election 2024 Exit Poll: মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই মিটল সপ্তম এবং শেষ দফার নির্বাচন। ইভিএম বন্দি নরেন্দ্র মোদী সহ দেশের একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। এর মধ্যেই একের পর এক বুথ ফেরত সমীক্ষা আসতে চলেছে।

যেখানে একাধিক রাজ্যে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের (I.N.D.I.A bloc) সঙ্গে একেবারে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক তেলেঙ্গানায় কেমন ফলাফল (Lok Sabha Election 2024 Exit Poll) হতে পারে?

Narendra Modi

  • Lok Sabha Election 2024 Exit Poll: তেলেঙ্গানা বুথ ফেরত পূর্বাভাস

INDIA TV CNX এর সমীক্ষা বলছে তেলেঙ্গানায় বিজেপি এবার ভালো ফল (Lok Sabha Election 2024 Exit Poll) করতে পারে। মোট ১৭ টি লোকসভা আসনের মধ্যে বিজেপি ৮ থেকে ১০ টি আসন পেতে পারে। কংগ্রেসের খাতায় যেতে পারে ৬ থেকে ৮ টি আসন। বিআরএস সে রাজ্যে শূন্য থেকে একটা আসন পাবে। AIMIM একটা করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে INDIA TV CNX এর সমীক্ষায়।

CNX এর টিম 1,79,190 জনের সঙ্গে কথা বলেছে। এতে ৯২ হাজার ২০৫ জন পুরুষ ও ৮৬ হাজার ৯৮৫ জন মহিলার মতামতকে গুরুত্ব (Lok Sabha Election 2024 Exit Poll) দেওয়া হয়েছে। যদিও সে রাজ্যে শেষ হাসি কে হাসবে তা স্পষ্ট হবে আগামী ৪ জুন। বলে রাখা প্রয়োজন, তেলেঙ্গানার ১৭টি লোকসভা আসনে চতুর্থ ধাপে গত ১৩মে ভোট হয়েছিল। সে রাজ্যে টিআরএস, কংগ্রেস, বিজেপির গুরুত্ব রয়েছে। আসাদউদ্দিন ওয়াইসিও হায়দরাবাদ আসন থেকে ক্রমাগত জিতে চলেছেন এবং এআইএমএমও একটি আসন পেয়েছে।

  • Lok Sabha Election 2024 Exit Poll: ২০১৯ সালে কেমন ছিল ফলাফল

২০১৯ সালে বিআরএস ৯টি আসন (Lok Sabha Election 2024 Exit Poll) পেয়েছিল, যেখানে বিজেপি চারটি এবং কংগ্রেস পেয়েছিল তিনটি। এআইএমএম একটি আসন পেয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তেলেঙ্গানায় টিআরএসের দুটি আসনেই হার হয়েছিল। কংগ্রেস একটি আসন এবং বিজেপি তিনটি আসন লাভ হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+