Lok Sabha Election 2024: দুর্নীতি ইস্যুতে মোদীকে ইডি জিজ্ঞাসা করলেন তিনি বলবেন... যা বললেন রাহুল
Lok Sabha Election 2024: আগামী ১লা জুন সপ্তম এবং শেষ দফায় নির্বাচন। আর তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) তীব্র আক্রমণ শানালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এমনকি 'ভগবানের সন্তান' মন্তব্যে তীব্র কটাক্ষ করলেন।
রাহুলের (Rahul Gandhi) দাবি, আগামী ৪ জুনের পর যদি দুর্নীতি প্রসঙ্গে ইডি মোদীকে জেরা করে তাহলে কিছুই জানেন না বলে মন্তব্য করবেন। এমনকি ভগবান পাঠিয়েছে বলে পুরো বিষয়টি 'ঐশ্বরিক হস্তক্ষেপ' বলে প্রধানমন্ত্রী দাবি করবেন বলেও এদিন কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সোনিয়া পুত্র (Lok Sabha Election 2024)।

বলে রাখা প্রয়োজন, এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, যতদিন মা বেঁচে ছিলেন মনে হতো বায়োলজিক্যাল জন্ম হয়েছে আমার। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা অভিজ্ঞতা হয়েছে। আর তা থেকে আমি নিশ্চিত ভগবান আমাকে পাঠিয়েছে। এমনকি যে এনার্জি রয়েছে তা সাধারণভাবে জন্ম নেওয়া কোনও মানুষের থাকতে পারে না বলেও ওই সাক্ষাৎকারে দাবি করেন প্রধানমন্ত্রী। এমনকি নিজেকে ইশ্বরের দূত বলেও মন্তব্য করেন।
আর এহেন মন্তব্য ঘিরেই দেশজুড়ে সমালোচনার ঝড়। কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী নেতা। এবার সেই তালিকায় যুক্ত হলেন রাহুল গান্ধীও। বিহারের সভা থেকে মন্তব্যের তীব্র সমালোচনা করলেন তিনি। পাশাপাশি আগামী চার জুন দিল্লির মসনদে বিজেপি বিরোধী মহাজোট ক্ষমতায় আসলে ভারতীয় সেনায় নিয়োগের ক্ষেত্রে অগ্নিপথ যোজনা তুলে নেওয়া হবে বলে প্রতুশ্রুতি দেন রাহুল গান্ধী।
তাঁর কথায়, সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়াকে তলানিতে নামিয়ে এনেছেন। কেন্দ্র সেনাবাহিনীতে দুটি বিভাগ তৈরি করেছে - অগ্নিবীর এবং অন্যান্য। কোনও অগ্নিবীরকে আহত বা শহীদ পাওয়া গেলে তিনি শহীদের মর্যাদা বা ক্ষতিপূরণ পাবেন না। কেন এই বৈষম্য? প্রশ্ন তোলেন বিদায়ী কংগ্রেস সাংসদ শুধু তাই নয়, প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে ৮,৫০০ টাকা জমা হবে বলেও জানান।












Click it and Unblock the Notifications