Lok sabha Election 2024: উত্তর প্রদেশে NDA ও INDIA ব্লক ক'টি আসন পেতে পারে, কী বলছে ABP-Cvoter সমীক্ষা
Lok sabha Election 2024: মধ্যে মাত্র মাস তিনেক, তারপরেই দেশ জুড়ে সাধারণ নির্বাচন। প্রায় সব দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিরোধী ইন্ডিয়া ব্লকে ২৮ টি দল থাকলেও, তাদের মধ্যে এখনও আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে বিজেপি মুম্বই ভিত্তিক ভোট কুশলী সংস্থাকে নিয়ে নেমে পড়েছে।
বলা ভাল বিজেপি এই নির্বাচনের প্রস্তুতিতে বিরোধী কংগ্রেস ধরা হোক কিংবা ইন্ডিয়া ব্লক তাদের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে ভোট প্রস্তুতিতে। কথা আছে কেন্দ্রে ক্ষমতায় যাওয়ার রাস্তাটি উত্তর প্রদেশের ওপর দিয়ে যায়। এই উত্তর প্রদেশেই রয়েছে সর্বাধিক ৮০টি আসন।

উত্তর প্রদেশে ভোটের ফল কেমন হতে পারে তা নিয়ে জনমত সমীক্ষা চালিয়েছিল এবিপি-সিভোটার। উত্তর প্রদেশের সবকটি আসনেই এই সমীক্ষা চালানো হয়েছে। সেই সমীক্ষাতেই সামনে এসেছে উত্তর প্রদেশে কোন দল কটি আসন পেতে পারে এবং শতাংশের নিরিখে কোন দল কটি আসন পেতে পারে।
এবিপি-সিভোটারের জনমত সমীক্ষায় দেখা গিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট উত্তর প্রদেশে ৪৯ শতাংশ ভোট পেতে পারে। এন্যদিকে কংগ্রেস ও সমাজবাদী পার্টি পেতে পারে ৩৫ শতাংশ ভোট। মায়াবতীর বিএসপি পেতে পারে ৫ শতাংশ ভোট। বাকি এগারো শতাংশ ভোট পেতে পারে অন্য রাজনৈতিক দলগুলি।
এবিপি-সিভোটারের জনমত সমীক্ষায় উত্তর প্রদেশের ফলাফল নিয়ে সামগ্রিক চিত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, উত্তর প্রদেশের ৮০ টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে ৭৩-৭৫ টি আসন। কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোট পেতে পারে চার থেকে ছটি আসন। বিএসপি শূন্য থেকে দুটি আসন পেতে পারে। এছাড়া এই সমীক্ষায় অন্য কোনও দলের পরিসংখ্যান উঠে আসেনি।
প্রসঙ্গত বলে রাখা ভাল ১৫ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে সিভোটার এবিপির জন্য ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য প্রথম জনমত সমীক্ষা চালায়। এই সমীক্ষায় ৫৪৩ টি আসনে প্রায় তেরো হাজার মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। এক্ষেত্রে ত্রুটি হতে পারে প্লাস-মাইনাস তিন থেকে পাঁচ শতাংশ।
সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে প্রায় তেরো হাজার মানুষের কথোপকথন ও তাঁদের মতামতের ওপরে ভিত্তি করে। যেখানে ভারতের ভোট দাতা প্রায় ৯৫ কোটি, সেখানে এই সংখ্যক মানুষকে নিয়ে জনমত সমীক্ষার ফল সঠিক নাও হতে পারে। এর আগে একাধিক ক্ষেত্রে জনমত সমীক্ষার ফল সঠিক হয়নি, আবার অনেক ক্ষেত্রে তা সঠিক হয়েওছে।












Click it and Unblock the Notifications