Lok Sabha Election 2024: বিজেপির প্রার্থী তালিকায় নাম নেই, রাজনীতি ছাড়লেন হর্ষ বর্ধন

Lok Sabha Election 2024: বিজেপি যে ১৯৫ জন প্রার্থীর নাম প্রথম দফায় ঘোষণা করেছে তার মধ্যে ৩৩ জন বিদায়ী সাংসদের নাম নেই। উল্লেখযোগ্যভাবে নাম নেই হর্ষ বর্ধনের।

প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আজ রাজনীতি ছাড়ার ঘোষণা করে দিলেন। জানিয়ে দিলেন পরবর্তী লক্ষ্যের কথাও।

Lok Sabha Election 2024

২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হর্ষ বর্ধন চাঁদনি চক থেকে সাংসদ হন। নরেন্দ্র মোদী সরকারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, ভূ বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। দিল্লির এই আসনটি থেকে এবার প্রবীণ খাণ্ডেলওয়ালকে প্রার্থী করেছে বিজেপি। তারপর আজ রাজনীতি ছাড়ার ঘোষণা হর্ষ বর্ধনের।

১৯৯৩ সালে হর্ষ বর্ধন কৃষ্ণ নগর আসন থেকে দিল্লি বিধানসভার বিধায়ক হন। ২০১৪ সাল অবধি বিধায়ক ছিলেন। তারপর সাংসদ হন। হর্ষ বর্ধন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ৩০ বছরের বেশি সময় ধরে জনপ্রতিনিধি রয়েছি। বিধানসভা ভোটে জিতেছি ৫ বার, লোকসভা ভোটে ২ বার। জয়ের ব্যবধানও ভালোই ছিল।

৬৯ বছরের হর্ষ বর্ধনের কথায়, দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি মন্ত্রীর দায়িত্বও সামলেছি। তবে এবার ফির নিজের শিকড়ে ফিরতে চাই। অনেক প্রতিশ্রুতি পূরণ বাকি রয়েছে। চিরঘুমে যাওয়ার আগে অনেকটা পথ যেতে হবে। আমার স্বপ্ন রয়েছে। আশা করি, সকলের আশীর্বাদ সঙ্গে থাকবে। কৃষ্ণ নগরে ইএনটি ক্লিনিক আমার ফেরার অপেক্ষায়।

চিকিৎসার পেশায় মনোনিবেশের জন্য তর সইছে না হর্ষ বর্ধনের। উল্লেখ্য, হর্ষ বর্ধনের পাশাপাশি দিল্লির আরও তিন সাংসদ- পরবেশ ভার্মা, রমেশ বিধুরি ও মীনাক্ষী লেখির আসনে নতুন মুখ এনেছে বিজেপি। হর্ষ বর্ধন জানান, আরএসএস নেতৃত্বের কথাতেই তিনি রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন।

হর্ষ বর্ধন জানান, দারিদ্র্য, রোগ ও অজ্ঞতা দূরীকরণের জন্য লড়াইয়ের কথা শুনেই তিনি রাজনীতিতে আসার বিষয়ে সম্মতি দিয়েছিলেন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও হন দু-বার। এই ভূমিকা পালন তাঁর হৃদয়ের অত্যন্ত কাছের বলেও জানিয়েছেন হর্ষ বর্ধন। পোলিও মুক্ত ভারত গড়ার পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলায় মন্ত্রী হিসেবে নিজের কাজে সন্তুষ্ট হর্ষ বর্ধন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+