Tamil Nadu Exit Poll 2024: তামিলনাড়ুতে বিপুল জয়ের আভাস ইন্ডিয়া জোটের, বুথ ফেরত সমীক্ষায় চিন্তায় এনডিএ

Tamil Nadu Exit Poll 2024: লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ শেষ হলো আজ। ৪ জুন ফল ঘোষণা। বিজেপির নজরে ছিল দক্ষিণ ভারত।

যদিও বুথ ফেরত সমীক্ষায় আভাস, তামিলনাড়ু ও পুদুচেরীতে সুবিধা করতে পারছে না বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ইন্ডিয়া জোটই বিপুল জয় পেতে চলেছে বলে এগজিট পোলে আভাস।

Tamil Nadu Exit Poll 2024

২০১৯ সালের লোকসভা ভোটে ডিএমকে নেতৃত্বাধীন জোট তামিলনাড়ুর ৩৯টির মধ্যে ৩৯টি আসনেই জয়লাভ করেছিল। ডিএমকে পেয়েছিল ২৪টি, কংগ্রেস ৮টি, সিপিআই ২টি, সিপিআইএম ২টি, ভিসিকে এবং আইইউএমএল জেতে ১টি করে আসনে। এনডিএ পেয়েছিল ১টি আসন, যা জেতে এআইএডিএমকে।

নিউজ ১৮-এর এগজিট পোল অনুযায়ী, তামিলনাড়ু ও পুদুচেরীর মোট ৪০টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ১ থেকে তিনটি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ৩৬ থেকে ৩৯টি। এডিএমকে পেতে পারে ০-২টি আসন।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এগজিট পোল অনুযায়ী, ইন্ডি জোট (INDIA Bloc) পাবে ৩৩ থেকে ৩৭টি। এনডিএ পেতে পারে ২ থেকে ৪টি আসন। এআইএডিএমকে পাবে ০-২টি আসন।

টিভি নাইনের এগজিট পোল অনুযায়ী, তামিলনাড়ুর ৩৯টির মধ্যে ৩৫টি পেতে পারে ইন্ডিয়া জোট। এনডিএ পেতে পারে চারটি আসন। বিজেপি পেতে পারে ২টি আসন। ডিএমকে পেতে পারে ২১টি আসন, পিএমকে ১টি ও কংগ্রেস ৮টি আসনে জয়লাভ করতে পারে। নির্দল ১টি ও বামেরা ৪টি আসনে জিততে পারে। এআইএডিএমকে জোট ফিরবে খালি হাতে।

টুডেজ চাণক্যর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ইন্ডিয়া জোট ২৯টি আসনে জিততে পারে। পাঁচটি বাড়তে বা কমতে পারে। এআইএডিএমকে ০ থেকে ২টি আসন পেতে পারে। এনডিএ ১০টি পেতে পারে, ৪টি বাড়তে বা কমতে পারে। সিভোটারের সমীক্ষায় ইন্ডিয়া জোট ৩৭ থেকে ৩৯, এনডিএ ০ থেকে ২টি আসন পেতে পারে।

জন কি বাতের সমীক্ষায় প্রকাশ, ইন্ডিয়া জোট ৩৬ থেকে ৩৮টি এবং এনডিএ ১ থেকে ৩টি আসন পেতে পারে। ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষায় উল্লেখ, কংগ্রেস ৬ থেকে ৮, ডিএমকে ১৬-১৮ আসন পেতে পারে। এআইএডিএমকে ০ থেকে ১টি আসন পেতে পারে। এনডিএর দখলে যেতে পারে ৫ থেকে ৭টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+