Chhatisgarh Exit Poll: ছত্তিশগড়ে ফের গেরুয়া ঝড়ের আভাস বুথ ফেরত সমীক্ষায়, নিশ্চিহ্ন হতে পারে কংগ্রেস
Chhatisgarh Exit Poll: ছত্তিশগড়ে গেরুয়া ঝড়ের আভাস মিলল বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায়। এমনকী এই রাজ্য থেকে নিশ্চিহ্নও হয়ে যেতে পারে কংগ্রেস।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১১টির মধ্যে বিজেপি জিতেছিল ৯টি আসনে। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ২টি আসন।

এবারের বিভিন্ন সংস্থার সম্মিলিত এগজিট পোল অনুযায়ী বিজেপি ১০ থেকে ১১টি আসন পেতে পারে। কংগ্রেস একটি পেতে পারে, খালি হাতেও ফিরতে হতে পারে। উল্লেখ্য, বিজেপি ২০১৪ সালে এই রাজ্যে ১০টি আসনে জয়লাভ করেছিল। কংগ্রেস সেবার পায় ১টি আসন। যা ২০১৯ সালে একটি বেড়েছিল।
নিউজ ২৪-টুডে'জ চাণক্যর বুথ ফেরত সমীক্ষা অনুসারে বিজেপি এবার বিজেপি ৫৯ শতাংশ ভোট পেয়ে ১১টি আসন দখল করতে পারে। নিউজ ১৮ মেগা এগজিট পোলে উল্লেখ, বিজেপি পেতে পারে ৫২ শতাংশ ভোট। তার ফলে জিততে পারে ৯ থেকে ১১টি আসনে। কংগ্রেস ৪৩ শতাংশ ও অন্যান্যরা ৫ শতাংশ ভোট পেতে পারে।
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এগজির পোল অনুযায়ী, বিজেপি ১০ থেকে ১১টি আসনে জিততে পারে। বিজেপির প্রাপ্ত ভোটের হার ৬ শতাংশ বেড়ে পৌঁছে যেতে পারে ৫৬ শতাংশে। ইন্ডিয়া জোটের ভোটের হার ৪ শতাংশ কমে নেমে আসতে পারে ৩৭ শতাংশে।
টাইমস নাউ-ইটিজির বুথ ফেরত সমীক্ষায় উল্লেখ, এবার ২০১৪ সালের পুনরাবৃত্তি হতে পারে। অর্থাৎ বিজেপি জিততে পারে ১০টি আসনে, একটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে কংগ্রেসকে।












Click it and Unblock the Notifications