Lok Sabha Election 2024: ক্রিমিনাল 'রেকর্ড' রয়েছে এমন ব্যক্তিকে কেন প্রার্থী? ব্যাখ্যা দিতে হবে দলগুলিকে

Lok Sabha Election 2024: অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন। আর তা করতে গোটা দেশ জুড়ে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। বেআইনি লেনদেন নিয়ে ইতিমধ্যে দেশেরসমস্ত এজেন্সিগুলির সঙ্গে বৈঠক করেছে কমিশন। একই ভাবে প্রার্থীদের বিষয়েও এবার নজিরবিহীন পদক্ষেপ কমিশনের (Election Commision)।

বিশেষ করে ক্রিমিনাল 'রেকর্ড' রয়েছে এমন প্রার্থীদের নিয়ে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এদিন জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। কমিশনের নয়া নিয়মকে তুলে ধরে এদিন তিনি (Lok Sabha Election 2024) বলেন, ক্রিমিনাল 'রেকর্ড' রয়েছে এমন প্রার্থীদের বিষয়ে রাজনৈতিক দলগুলিকে জানাতে হবে।

Lok Sabha Election 2024

কেন এমন প্রার্থী বাছা হল তার ব্যাখ্যা দিতে হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট প্রার্থীদেরও সংবাদমাধ্যমে অন্তত তিন বার নিজেদের সম্পর্কে তথ্য প্রকাশ করতে হবে বলে এদিন কমিশনের তরফে জানানো হয়েছে। সংবাদমাধ্যম ছাড়াও একাধিক গণ মাধ্যমে এই বিষয়ে জানানোর কথা বলা হয়েছে। এমনকি দলগুলির ওয়েবসাইটেও সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে তথ্য আপলোড করতে হবে বলে এদিন জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

এতে নির্বাচনে প্রার্থী বাছাই কিংবা যাকে জনপ্রিতিনিধি হিসাবে মানুষ বাঁচবেন সে বিষয়টি স্বচ্ছ হবে বলে নির্বাচন কমিশন মনে করছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। অন্যদিকে কমিশন এদিন আরও জানিয়েছেন, ভোটাররা প্রার্থীদের বিষয়ে সমস্ত কিছু জানতে পারবেন। এজন্য কেওয়াইসি অ্যাপ্লেকিশনের উল্লেখ করেন মুখ্য নির্বাচন কমিশনার। পাশাপাশি রাজনৈতিক দলগুলিকে অপরাধের অভিযোগ-সহ প্রার্থীদের তথ্য প্রকাশ করার কথাও এদিন বলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

এহেন সিদ্ধান্তে খুশি রাজনৈতিক দলগুলি। বলে রাখা প্রয়োজন, শনিবার দুপুরে সারা দেশে সাধারণ নির্বাচন ২০২৪-এর দিন ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। দিল্লির বিজ্ঞান ভবনে করা সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনায় রাজীব কুমার এই দিন ঘোষণা করেন। গোটা দেশে সাত দফায় নির্বাচন হবে বলে জানানো হয়েছে।

আর এই ঘোষণার পরেই দেশজুড়ে আদর্শ আচরণবিধিও লাগু হয়ে গেল। বলে রাখা প্রয়োজন, লোকসভা নির্বাচনে ৯৭ কোটি ভোটার। সাড়ে দশ লক্ষের বেশি ভোট কেন্দ্র। সারা দেশে এবার ভোটের জন্য ৫৫ লক্ষ ইভিএম ব্যবহার করা হবে। দুই বছর ধরে ভোটে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনায় রাজীব কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+