Lok Sabha Election 2024: সিপিআই-এর দাবি তিনটি কেন্দ্র! আসন-ভাগ নিয়ে বিহারে বিভক্ত ইন্ডিয়া ব্লক
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে বিভিন্ন রাজ্যে। কোনও কোনও রাজ্যে আসন রফা চূড়ান্ত হওয়ার পথে। আবার কোনও কোনও রাজ্যে আসন-ভাগ নিয়ে ইন্ডিয়া ব্লকের অভ্যন্তরীণ বিবাদ চূড়ান্ত পর্যায়ে। তেমনই একটি রাজ্য হল লালু-নীতীশের বিহার। বাম দল সিপিআই জানিয়েছে, তারা তিনটি আসনে প্রার্থী দেবে।
বিহারের ইন্ডিয়া ব্লক সূত্রে খবর, এখনও আসন রফা নিয়ে আলোচনা চূড়ান্ত কিছু হয়নি। সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা সোমবার পটনায় তেজস্বা যাদব ও নীতীশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন। তারপরে সিপিআই আসন নিয়ে তাদের অবস্থান জানায়। সিপিআই জানিয়েছে তারা বেগুসরাই, মধুবনী ও বাঁকা আসনে প্রার্থী দেবে। এর মধ্যে বাঁকা আসন নিয়ে যত সমস্যা। ২০১৯-এর নির্বাচনে এনডিএ-র সহযোগী হিসেবে জেডিইউ বাঁকা আসনে জয়লাভ করে। এবার ইন্ডিয়া ব্লকের অংশ হয়ে জেডিআই সেই সাম ছাড়তে নারাজ।

এদিকে লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আলোচনা করতে সিপিআই-এমএল রাজ্য কমিটির তিন সদস্য বুধবার বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেন। সেই দলে ছিলেন পলিটব্যুরো সদস্য ধীরেন্দ্র ঝা, রাজারাম সিং ও কেডি যাদব। তেজস্বী যাদবের সঙ্গে দেখা করার পরে সিপিআই-এমএল জানিয়েছে তারা আরজেডির কাছে পাঁচটি আসনের দাবি করেছে।
সিপিআই-এমএল বিহার রাজ্য কমিটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া ব্লককে একটি আদর্শ রূপ দিতে দলিত ও দরিদ্র আন্দোলনের কণ্ঠ সিপিআ-এমএল জন্য আসন যথাযথ হওয়া উচিত। তারা আরও বলেছে জেডিইউ-এর অপ্রয়োজনীয় মন্তব্য বিভ্রান্তি তৈরি করেছে। জেডিইউ নেতাদের এমন বক্তব্য এড়িয়ে চলা উচিত বলেও মন্তব্য করেছে তারা। পাশাপাশি তারা বলেছে, এই ধরণের মন্তব্য ইন্ডিয়া ব্লককে দুর্বল করে।
সিপিআই-এমএল বিহার রাজ্য কমিটি অবিলম্বে রাজ্যে ইন্ডিয়া ব্লকের বৈঠকের দাবি করেছে। বৈঠকের মাধ্যমেই আসন ভাগের বিষয়টির দ্রুত সমাধানের দাবিও তারা করেছে।












Click it and Unblock the Notifications