Lok Sabha Election 2024: অধরা আসন সমঝোতা! আসন ভাগ নিয়ে ইন্ডিয়া ব্লকের দলগুলির মধ্যে আলোচনা জানুয়ারিতে

Lok Sabha Election 2024: বৃহস্পতিবার দেগঙ্গায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সারা দেশে ইন্ডিয়া জোট লড়াই করবে আর বাংলায় তৃণমূল একাই বিজেপিকে বুঝে নেবে। এব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, দলের হাইকমান্ড এব্যাপারে জবাব দেবে।

দেগঙ্গার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ও বামদলগুলির সঙ্গে জোট না করার কথাই শুধু বলেননি, তিনি কংগ্রেস ও বামেদের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজসের অভিযোগ এনেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বিজেপি নাগরিকত্বের ইস্যুকে রাজনৈতিক কর্মসূচির জন্য ব্যবহার করছে।

Lok Sabha Election 2024

প্রসঙ্গত বলে রাখা ভাল, বিজেপির মোকাবিলায় তৈরি ইন্ডিয়া ব্লকের ২৮ টি দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে এখনও কোনও আলোচনাই শুরু হয়নি। সমঝোতা হলেও, বাংলায় তৃণমূল ৪২ টির মধ্যে ৪০ টিতে আর পঞ্জাবে আপ ১৩ টির মধ্যে সবকটিতেই লড়াই করতে চায়। তবে এব্যাপারে দলগুলি এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি।

সেই পরিস্থিতিতে কংগ্রেস শীঘ্রই বিভিন্ন রাজ্যে ইন্ডিয়া ব্লকের আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করবে বলে জানা গিয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে কংগ্রেস বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করবে এবং আসন ভাগাভাগির সূত্র নিয়ে আলোচনা করবে।

প্রসঙ্গত গত ১৯ ডিসেম্বর দিল্লিতে হওয়া ইন্ডিয়া ব্লকের চতুর্থ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করলে দিল্লির মুখ্যমন্ত্রী তাকে সমর্থন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ক্ষুব্ধ হন বলে জানা গিয়েছে। যদিও সেই সময় মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন জোটের প্রথম অগ্রাধিকার হল নির্বাচনে জয়লাভ করা।

আসন সমঝোতার আগেই তৃণমূল ও আপের ঘোষণার মধ্যেই আরও এক ঘোষণা বিপাকে ফেলেছে কংগ্রেসকে। শিবসেনা ইউটিবি নেতা সঞ্জয় রাউত বলেছেন, তারা এবারেও ৪৮টির মধ্যে ২৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত নির্বাচনে তারা ২৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮ টি আসনে জয়ী হয়েছিলেন। এবারও তারা ওই একই সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন সঞ্জয় রাউত।

শিবসেনা নেতা আরও বলেছেন, কংগ্রেস মহারাষ্ট্রে কোনও আসন জিততে পারেনি, তাদেরকে রাজ্যে শূন্য থেকে শুরু করতে হবে। কিন্তু কংগ্রেস মহা বিকাশ আঘাদির গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি আরও বলেছেন, কংগ্রেস, এনসিপি ও শিবসেনা মহারাষ্ট্রে একসঙ্গে কাজ করবে। তাদের সঙ্গে এনসিপি কিংবা কংগ্রেস হাইকমান্ডের কোনও সমস্যা নেই বলেও জানিয়েছেন সঞ্জয় রাউত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+