Lok Sabha Election 2024: ইন্ডিয়ার সমন্বয় কমিটিতে থাকবে না সিপিএম! তৃণমূলের সঙ্গ এড়াতেই সিদ্ধান্ত, জল্পনা

সিপিএম ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বাইরে থাকার সিদ্ধান্ত নিল। ১৪ সদস্যের কমিটি গড়া হবে বলে মুম্বই বৈঠক থেকে জানানো হলেও, শেষপর্যন্ত সিপিএম কোনও নামা পাঠাল না। সিপিএম ইন্ডিয়া জোটের সবথেকে বড় কমিটিতে থাকবে না বলে সাফ জানিয়ে দিল।

তবে বিজেপি বিরোধিতায় সর্বভারতীয় স্তরে তাঁরা ইন্ডিয়া জোটের সঙ্গেই থাকবে। অর্থাৎ সিপিএম বিরোধী জোটের অংশ থাকবে। শুধু বাংলা ও কেরলের মতো রাজ্যগুলিতে তাঁরা নির্বাচনে আসন সমঝোতার পথে হাঁটবে না। তাই কমিটির মূল কাজ যখন আসন সমঝোতা, সেখানে থাকবে না সিপিএম।

ইন্ডিয়ার সমন্বয় কমিটিতে না থাকার সিদ্ধান্ত সিপিএমের

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সিপিএমের পলিটব্যুরো শনিবার এবং রবিবার দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ার সমন্বয় কমিটিতে না থাকার। সিপিএমের পক্ষে জানানো হয়েছে, ইন্ডিয়া জোটকে আরও প্রসারিত করার এবং এই প্রচেষ্টায় জনগণের উল্লেখযোগ্য অংশগ্রহণের প্রচেষ্টা করা উচিত।

কিন্তু সমস্ত সিদ্ধান্ত একটি কমিটির সিদ্ধান্ত দ্বারা নেওয়া হবে, এমন কোনও সাংগঠনিক কাঠামো থাকা উচিত নয়। এই জাতীয় সিদ্ধান্ত প্রতি পদক্ষেপে বাধা হয়ে দাঁড়াবে বলে পলিটব্যুরো একটি বিবৃতিতে জানিয়েছে। তবে সেই কারণে তারা সমন্বয় কমিটির বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করা হয়নি।

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি পাটনা, বেঙ্গালুরু ও মুম্বইয়ে ইন্ডিয়া জোটের তিনটি বৈঠকেই অংশ নিয়েছিলেন। কিন্তু দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে সমন্বয় কমিটির বৈঠকে সিপিএমের কেউ অংশগ্রহণ করেননি। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস উভয়ই ইন্ডিয়া জোটের অংশ হওয়ার বিষয়টি সিপিএমের জন্য কঠিন করে তুলেছে।

বাংলায়, সিপিএম ও কংগ্রেস নির্বাচনী মিত্র এবং বিজেপি ও তৃণমূলকে তারা রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করে। আবার কেরালায় সিপিএম ক্ষমতায় রয়েছে, সেখানে তাদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। এই দুটি রাজ্যে সিপিএমের সর্বাধিক উপস্থিতি রয়েছে। যদিও বাংলায় ৩৪ বছরের শাসকদলের বর্তমানে কোনও বিধায়ক বা সাংসদ নেই।

সিপিএমের পলিটব্যুরো সিদ্ধান্ত মোতাবেক সিপিএম আগেই জানিয়েছিল ২০২৪ সালে আসন ভাগাভাগি রাজ্যের পরিস্থিতি বিচার করে করতে হবে। সিপিএম নেতারা সব সময় বলে আসছিলেন যে জোটের মধ্যে সমন্বয় কমিটির মতো আলাদা রাজনৈতিক কাঠামো গঠনের দরকার নেই।

সিপিএমের পক্ষে সাফ জানানো হয়েছে, "আমরা এটাকে বিজেপির বিরুদ্ধে গণআন্দোলন হিসেবে দেখি। আমরা মনে করি সব দলকে একত্রিত হয়ে সম্মিলিতভাবে প্রচার করা উচিত। জাতীয় পর্যায়ে আসন সমন্বয় না হলে এই সমন্বয় কমিটির উদ্দেশ্য কী? সেইসঙ্গে তিনি বলেন, আমরা ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকে যোগ দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+