ইন্ডিয়া ব্লকে সিপিআইএমের অবস্থান নিয়ে বিস্ফোরক মমতা! আক্রমণ কংগ্রেসকেও

Lok Sabha Election 2024: রাজ্যে রাজ্যে ইন্ডিয়া ব্লকের আসন ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ বিরোধে এখন কোনও রাজ্যের চূড়ান্ত পরিস্থিতি সামনে আসেনি। তারই মধ্যে তৃণমূল সুপ্রিমো সোমবার অভিযোগ করলেন, সিপিআইএম তথা বামেরা ইন্ডিয়া ব্লকের অ্যাজেন্ডা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেছেন, তিনি যেভাবে বিজেপির মুখোমুখি হন, তা অন্য কেউ হয় না।

অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন শহরে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি জমায়েতে ভাষণ দেন। সেখানে তিনি ইন্ডিয়া ব্লকের কাজ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ইন্ডিয়া ব্লকে সিপিআইএমের অবস্থান নিয়ে বিস্ফোরক মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীদের বৈঠকে তিনি ইন্ডিয়া নামটি প্রস্তাব করেছিলেন। কিন্তু তিনি যখনই ইন্ডিয়া ব্লকের বৈঠকে গিয়েছেন, দেখেছেন সিপিআইএম তথা বামেরা তা পরিচালনা করছে। তিনি এটা মেনে নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। তিনি আরও বলেন, যাঁদের সঙ্গে ৩৪ বছর লড়াই করেছেন, তাদের সঙ্গে তিনি একমত হতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই ধরনের অপমানের পরেও তিনি সামঞ্জস্য রক্ষা করেছেন এবং ইন্ডিয়া ব্লকের বৈঠকে অংশ নিয়েছেন।

রাহুল গান্ধীকে অসমে বৈষ্ণব সাধক শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানে যেতে বাধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, শুধু মন্দিরে যাওয়াটাই যথেষ্ট নয়। তিনি নিজেকে বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি সক্রিয় থাকার দাবি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কতজন রাজনীতিবিদ বিজেপির বিরুদ্ধে মাথা ঘামিয়েছেন? কেউ মন্দিরে গিয়ে ভেবেছিলেন এটা যথেষ্ট, কিন্তু তা নয়। তিনিই একমাত্র যিনি মন্দিরের পাশাপাশি মসজিদ, গির্জা ও গুরুদুয়ারায় গিয়েছেন। তিনি স্মরণ করিয়ে দেন, যে সময় বাবরি মসজিদ ধ্বংস করা হয়, সেই সময় তিনি রাস্তায় ছিলেন।

এদিন নাম না করে তৃণমূল সুপ্রিমো কংগ্রেসকেও নিশানা করেন। তিনি পশ্চিমবঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় দেরি করার জন্য কংগ্রেসের সমালোচনাও করেন। তিনি বলেন, রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করার শক্তি ও গণভিত্তি রয়েছে। কিন্তু কিছু লোক আসন ভাগাভাগি নিয়ে তাদের কথা শুনতে চায় না। দিন তিনেক আগে দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের ৪২ টি লোকসভা আসনে লড়াই করতে তৃণমূল তৈরি।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সিপিআইএম, তৃণমূল-সহ দেশের ২৮ টি বিরোধী দল ইন্ডিয়া ব্লক তৈরি করেছে। যদিও বাংলায় আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ভাঙন স্পষ্ট হয়ে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+