Lok Sabha Election 2024: বাম এখন রামে! বিজেপির বিরুদ্ধে নৈতিক জয় পেতে কংগ্রেসের হাতিয়ার NOTA
Lok Sabha Election 2024: গুজরাতের সুরতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী। যদিও সেই একই ধরনের পরিস্থিতি হলেও ভোট হচ্ছে ইন্দোরে।
ইন্দোরে নির্বাচনে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই অন্য কোনও রাজনৈতিক দলের নয়। বরং নোটার (NOTA)।

লোকসভা নির্বাচনে ইন্দোরে কংগ্রেস প্রার্থী করেছিল অক্ষয় কান্তি বামকে। তিনি গত ২৯ এপ্রিল শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করে বিপাকে ফেলেন কংগ্রেসকে। অন্য প্রার্থী দাঁড় করানোর পরিস্থিতি ছিল না। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আজ ভোট চলছে ইন্দোরে।
কংগ্রেস মধ্যপ্রদেশ হাইকোর্ট অবধি যায়। কিন্তু তাদের অন্য প্রার্থী দাঁড় করানোর আর্জি খারিজ হয়ে যায়। এরপরই অন্য রণকৌশল নেয় কংগ্রেস। গণতন্ত্রের লড়াইয়ে নৈতিক জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে প্রার্থী না থাকলেও জোরকদমে প্রচার শুরু হয়। চলতে থাকে ভোটারদের নোটায় ভোট দেওয়ার আর্জি জানানোর প্রক্রিয়া।
যদিও তাতে ইন্দোরে ভোটের ফলাফলে কোনও প্রভাব পড়বে না। কেন না, বর্তমান নিয়ম অনুযায়ী নোটায় যদি সবচেয়ে বেশি ভোটও পড়ে, তাহলে ভোট বাতিল হবে না। নোটার পর যিনি বেশি ভোট পাবেন, সেই প্রার্থীকেই বিজয়ী বলে ঘোষণা করা হবে।
ফলে বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানিই ফের সাংসদ নির্বাচিত হচ্ছেন। ২০১৯ সালের লোকসভা ভোটে তিনি ৫.৪ লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে না থেকে কংগ্রেসের নেতা-কর্মীরা নোটায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বাড়ি বাড়ি ঘুরেছেন, পোস্টার, ব্যানারেও চলেছে নোটায় ভোটদানের আহ্বান।
মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারির কথায়, বিজেপি রাজনীতি অনৈতিক পন্থার অবলম্বন করেছে। যা ইন্দোরের ক্ষেত্রে খারাপ, গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। চারটি শহরে প্রার্থীদের অপহরণ করার চেষ্টা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। কেন এ সব করতে হচ্ছে? পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার কি নেই?
কংগ্রেসের নেতা সজ্জন সিং ভার্মাও নিজের এক্স হ্যান্ডলে নোটায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেই অনেকে জানাচ্ছেন, তাঁরা নোটাতেই ভোট দিয়ে এসেছেন। রাজ্য বিজেপির প্রধান ভিডি শর্মা বলছেব, গণতন্ত্রে এভাবে নোটায় ভোট দেওয়ার আহ্বান অপরাধ। কংগ্রেস গণতন্ত্রকেই দুর্বল করতে চাইছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications